বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে লঞ্চ-কার্গো সংঘর্ষে তদন্ত কমিটি গঠন

বরিশালে লঞ্চ-কার্গো সংঘর্ষে তদন্ত কমিটি গঠন

Sharing is caring!

বরিশালের কীর্তনখোলা নদীতে যাত্রীবাহী লঞ্চ ও মালবাহী কার্গোর মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর মোহাম্মদ মাহাবুব-উল ইসলাম।

তিনি জানান, বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থা বিভাগের যুগ্ম পরিচালক মো. সাইফুল ইসলামকে প্রধান করে এরইমধ্যে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী সাত কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটি তদন্তের মাধ্যমে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখবে। এতে কারও যদি গাফিলতি থাকে তা যেমন কমিটি দেখবে এবং ভবিষ্যতে এ থেকে কীভাবে পরিত্রাণ পাওয়া যায় সে বিষয়ে সুপারিশ রাখবে।

মাহাবুব-উল ইসলাম বলেন, আমরা চাই না কোনো দুর্ঘটনা ঘটুক। আবার আমরা সবাই চাচ্ছি যাতে কোনো দুর্ঘটনাতেই হতাহতের ঘটনা না ঘটে। বরিশালের কীর্তনখোলা নদীতে ঘটা দুর্ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিআইডব্লিউটিএসহ স্থানীয় প্রশাসনের সহায়তায় তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করা হয়। এগুলো খুবই ভালো দিক।

শনিবার (১৪ ডিসেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে এমভি শাহরুখ-২ লঞ্চটি প্রায় ৩৫০ জন যাত্রী নিয়ে বরগুনা থেকে ঢাকা যাচ্ছিল। বরিশাল নদীবন্দর সংলগ্ন কীর্তনখোলা নদী দিয়ে যাওয়ার সময় চট্টগ্রাম থেকে আসা অ্যাংকর সিমেন্টের ১২০০ মেট্রিক টন ক্লিংকারবাহী এমভি মো. দুদু মিয়া (রা.)-১ নামের একটি কার্গোর সঙ্গে লঞ্চটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লঞ্চের সামনের অংশের তলা ফেটে ক্ষতিগ্রস্ত হয় এবং সিমেন্ট তৈরির ১২০০ মেট্রিক টন উপাদান (ক্লিংকার)বাহী কার্গোটি নদীতে ডুবে যায়।

আরও পড়ুন: **বরিশালে ডুবে যাওয়া কার্গো উদ্ধার নিয়ে সংশয়

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD