শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে ছাত্রদলের মশাল মিছিল

বরিশালে ছাত্রদলের মশাল মিছিল

Sharing is caring!

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে ঝটিকা মশাল মিছিল করেছে ছাত্রদল।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় বিএম কলেজের পরিবহন গেট থেকে জেলা ছাত্রদলের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের হয়।

জেলা ছাত্রদল সভাপতি মাহফুজুর রহমান মিঠুর নেতৃত্বে মিছিলটি বৈদ্যপাড়া সড়কের মোড়ে গিয়ে শেষ হয়। মিছিল থেকে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

এর আগে বিকেলের দিকে বিএম কলেজের মসজিদ গেট থেকে জেলা ছাত্রদলের ব্যানারে আরেকটি মিছিল বের হয়। জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সোহেল রাঢ়ির নেতৃত্বাধীন মিছিলটি বৈদ্যপাড়া এলাকায় গিয়ে শেষ হয়।

একই দাবিতে দুপুরে নগরের সিএন্ডবি রোডে ঝটিকা বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল। মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে বৈদ্যপাড়া মোড় থেকে শুরু হওয়া মিছিলটি সিএন্ডবি রোডের টিটিসি’র সামনে গিয়ে শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD