বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
চাকরি পুনঃবহাল ও স্থায়ী করার দাবিতে সংবাদ সম্মেলন

চাকরি পুনঃবহাল ও স্থায়ী করার দাবিতে সংবাদ সম্মেলন

Sharing is caring!

বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের অনিয়মিত সাতজন কর্মচারীকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় বরিশালে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

চাকুরি পুনঃবহাল ও স্থায়ী করার দাবিতে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বেলা ১১টায় শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করেন তারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ বেতার বরিশাল কেন্দ্রের চুক্তিভিত্তিক প্রযোজনা সহকারী মো. মনিরুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ বেতারে সারা দেশে ৮৮ জন চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে। এর মধ্যে বরিশাল বেতারে রয়েছে সাত জন কর্মচারী। আমরা সাতজন দীর্ঘ ২০ বছর যাবৎ বিভিন্ন পদে কর্মরত থেকে কাজ করেছি। এর মধ্যে প্রযোজনা সহকারী পদে তিনজন, অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর দুইজন, ডিউটি অফিসার পদে একজন এবং তবলা বাদক একজন।

‘আমাদের চাকুরি স্থায়ী করা হয়নি। বেতার থেকে যে চাকরির নিয়োগ দেওয়া হয়েছে, আমরা সেখানে আবেদন করেছি। কিন্তু আমাদের বাদ দিয়ে তারা বাইরের লোক নিয়োগ দিয়েছে। চাকরি স্থায়ী করার জন্য ২০১৯ সালের ৪ ফেব্রুয়ারি উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হয়। সেখানে উল্লেখ করা হয়েছে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পিটিশনারদের চাকরিচ্যুত করা যাবে না, যা তথ্য মন্ত্রণালয়ের মাধ্যমেও বাংলাদেশ বেতারকে জানানো হয়েছে। তবে ২০১৯ সালের ৩ মার্চ বরিশাল বেতারের আঞ্চলিক কর্মকর্তা মৌখিকভাবে আমাদের জানিয়ে দেন আমাদের (সাতজনের) চাকরি নেই। আমাদের আর অফিসে আসতে হবে না।’

তারা অভিযোগ করে বলেন, বেতার কর্তৃপক্ষ আমাদের অনিয়মিত শিল্পীদের বাদ দিয়ে নিজস্ব শিল্পীদের চাকরিতে নিয়োগ দেন। এতে আমরা মানবেতর জীবন যাপন করছি। আমরা ১০ থেকে ১৩ হাজার টাকা পর্যন্ত বেতন পেতাম। দু’টি ঈদে আমাদের কোনো প্রকার উৎসবভাতাও দেওয়া হত না। চাকরির বেতন থেকে সরকার ১০ ভাগ কেটে নিয়ে যেতো। বাকি টাকা দিয়ে স্ত্রী-সন্তানদের নিয়ে সংসার চালানো কষ্টসাধ্য হয়ে পড়ে। তারপরও পেটের দায়ে স্বল্প টাকায় চাকরি করতাম। এখন আর আমাদের চাকরির বয়স নেই যে অন্য কোথাও কাজের সন্ধান করবো।

লিখিত বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, কাজের জন্য আমাদের সঙ্গে বেতার কর্তৃপক্ষের প্রতিমাসে চুক্তি হতো। সরকারি কর্মচারীদের মতো আমাদের কাজের দায়িত্ব ভাগ করে দেওয়া হত।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা প্রধানমন্ত্রীর কাছে আবেদন করে বলেন, আমরা যাতে দু’মুঠো ডাল-ভাত খেয়ে স্ত্রী, সন্তান ও পিতা-মাতা নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলায় বেঁচে থাকতে পারি সেজন্য চাকুরী পুনঃবহাল ও স্থায়ী করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে বাংলাদেশ বেতার বরিশালের আঞ্চলিক পরিচালক আনসার উদ্দিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাংলাদেশ বেতার এর সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক তাদেরকে সাময়িকভাবে বিরতিতে রাখা হয়েছে। এ বিষয়ে আমি বিস্তারিত কিছু বলতে পারবো না।

তাদের নিয়োগ সম্পর্কে তিনি বলেন, নিয়োগ বরিশাল থেকে হয় না। এটা সরাসরি সদর দপ্তরের বিষয়, আমি কিছুই জানি না। তারা যে আজ সংবাদ সম্মেলন করেছে তাও আমি জানি না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রযোজনা সহকারী সাইফুল ইসলাম, তবলা বাদক তরুন বাশার, ডিউটি অফিসার মঈনুল ইসলাম, প্রযোজনা সহকারী মাসুদা বেগম, অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর জাহানারা ইয়াসমিন, অফিস সহকারী ও কম্পিউটার অপারেটর সাবিনা ইয়াসমিন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD