শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশাল ট্রিপল মার্ডার: প্রবাসীর স্ত্রী কারাগারে

বরিশাল ট্রিপল মার্ডার: প্রবাসীর স্ত্রী কারাগারে

Sharing is caring!

বরিশালের বানারীপাড়ায় ট্রিপল মার্ডারের ঘটনায় প্রবাসী আব্দুর রবের স্ত্রী মিশরাত জাহান মিশুকে রিমান্ড শেষে আদালতে হাজির করলে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে রিমান্ড শেষে বানারীপাড়া থেকে বরিশালে আনা হয় প্রবাসীর স্ত্রী ও মামলার আসামি মিশরাত জাহান মিশুকে। এরপর তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামানের আদালতে হাজির করে পুলিশ। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গত ৭ ডিসেম্বর কুয়েত প্রবাসী আব্দুর রব হাওলাদারের বাড়িতে তার মাসহ দুই কাছের আত্মীয়কে হত্যা করা হয়।

এ ঘটনায় ওই বাড়ির নির্মাণ কাজ করা রাজমিস্ত্রী ও ভণ্ড ফকির জাকির হোসেন ও তার সহযোগী জুয়েল হাওলাদারকে ওই দিনই গ্রেফতার করা হয়। তাদের দেওয়া তথ্যানুসারে প্রবাসীর মিশরাত জাহান মিশুকে ৯ ডিসেম্বর গ্রেফতার করে পুলিশ। তিনদিনের রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করার পর কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, রিমান্ডে থাকাকালীন মিশু বেশ কিছু তথ্য দিয়েছেন। যা তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে হত্যায় প্রধান অভিযুক্ত জাকির হোসেন নলছিটি উপজেলার সিদ্ধকাঠী ইউনিয়নের রাজপাশা গ্রামের বাসিন্দা। রাজপাশা গ্রামের রত্তন মাঝি সর্ম্পকে তার নানা হয়। মূলত নানা বাড়িতে থেকেই জাকির বড় হয়েছে। কিন্তু তার বাবার বাড়ি বরগুনা জেলার বেতাগীতে। বাবার মৃত্যুর পর মায়ের সঙ্গে নলছিটির নানার বাড়িতে এসে আশ্রয় নেয় জাকিরের মা। জাকিরের আরও এক ভাই রয়েছেন যার নাম জাফর। এছাড়া জাকির ইতোমধ্যে একাধিক বিয়ে করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আরো পড়ুন: **বরিশাল ট্রিপল মার্ডার: যেভাবে একে একে তিন খুন

**বরিশাল ট্রিপল মার্ডার: গোপন সম্পর্ক দেখে ফেলায় ৩ খুন

**ব‌রিশা‌লে ট্রিপল মার্ডার : দুই আসামীর দায় স্বীকার

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD