বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে সাত ফার্মেসিকে জরিমানা

বরিশালে সাত ফার্মেসিকে জরিমানা

Sharing is caring!

বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় অভিযান চালিয়ে সাত ফার্মেসিকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিয়ার নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

এসময় আগৈলঝাড়া উপজেলার ছালেকুর রহমানের মালিকানাধীন পলাশ মেডিক্যাল হল, তাপস চন্দ্র দাসের মেসার্স তাপস মেডিক্যাল হল, নুরুল হুদার মেসার্স নুপুর মেডিক্যাল হল, গৌরনদী উপজেলার রতন হালদারের সরকার মেডিক্যাল হল, শহিদুল হকের আনোয়ারা মেডিক্যাল হল, এসএম আতিকুর রহমানের জনতা ফার্মেসি, মো. আলামিন হোসেনের খান ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পণ্য বা ওষুধ পাওয়া যায়।

ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারা মোতাবেক সাত ফার্মেসিকে মোট ২৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটেলিয়নের সদস্যরা সহযোগিতা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD