মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান

বরিশালে ৫ নারীকে জয়িতা সম্মাননা প্রদান

Sharing is caring!

‘শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা’-এ স্লোগানে বরিশালে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৯ পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) নারী বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসনের সহযোগিতায় নগরের সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জয়িতা অন্বেষণে বাংলাদেশ জেলা পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।

জেলা প্রশাসক এস এম অজিয়র রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- নারী বিষয়ক অধিদপ্তর বরিশালের উপ-পরিচালক রাশিদা বেগম, বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোশারেফ হোসেন, সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপিকা শাহ সাজেদা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি রাবেয়া খাতুন প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে আন্তর্জাতিক নারী নির্যাতন পক্ষ ও বেগম রোকেয়া দিবস-২০১৯ উদযাপন উপলক্ষে অতিথিরা বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে বিভিন্ন ক্যাটাগরিতে জেলায় পাঁচজন শ্রেষ্ঠ জয়িতার হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক।

জেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিক সাফল্য অর্জনকারী হিসেবে বরিশাল নগরের হাসিনা বেগম নীলা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে উজিরপুরের হিরণময়ী দাশ রুনু, সফল জননী নারী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে আগৈলঝাড়ার সাবিত্রী রাণী রায়, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করা হিজলার রাহিমা খানম রিনা ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বরিশাল সদরের জাহানারা বেগম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD