মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় শ্রমিকসহ দুইজনের মৃত্যু

বরিশালে পৃথক সড়ক দুর্ঘটনায় শ্রমিকসহ দুইজনের মৃত্যু

Sharing is caring!

বরিশালে পৃথক পৃথক সড়ক দুর্ঘটনায় মিল শ্রমিকসহসহ ২ জন নিহত হয়েছেন।

জানাগেছে, সোমবার (০৯ ডিসেম্বর) দুপুরে আগৈলঝাড়া-গোপালগঞ্জ আঞ্চলিক মহসড়কের উপজেলার ফুল্লশ্রী এলাকা অতিক্রমকালে বাঁশ বোঝাই একটি ট্রাকের সাথে অপর একটি ইজিবাইকের ধাক্কা লাগে। এতে বাঁশের আঘাতে ইজিবাইক আরোহী মিল শ্রমিক জামাল হোসেন (৫০) গুরুতর আহত হয়।

তাৎক্ষনিক তাকে উপজেলা হাসাপাতালে নিলে সেখানের কর্তব্যরত চিকিৎসক জামালকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করেন। বরিশাল নেয়ার পথে জামালের মৃত্যু হয়। নিহত জামাল আগৈলঝাড়া উপজেলার দাসেরহাট এলাকায় কালুর তেল মিলের শ্রমিক। তার বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) আকরাম হোসেন।

অপরদিকে বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুত্বর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ননী মজুমদার নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

এরআগে সে গৌরনদীতে বাসের চাকায় পিষ্ট হয়ে গুরুত্বর আহত হয়। পরে তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আজ সোমবার দুপুরে হাসপাতালের মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। নিহত ননী মজুমদার আগৈলঝাড়া উপজেলার রামানন্দেরআঁক গ্রামের নিরাঞ্জন মজুমদারের ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবকলীগের নেতা।

এদিকে সোমবার বিকেলে আগৈলঝাড়া উপজেলার ফুল্লশ্রীর পুরান ডাকবাংলো এলাকায় গাছ বোঝাই একটি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ছাত্রলীগ মাহামুদুল ইসলাম সাগর সেরনিয়াবাত গুরুত্বর আহত হয়েছে। তাকে তাৎক্ষনিক উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয় এবং ট্রাকটি আটক করা হয়েছে বলে জানিয়েছেন আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) আকরাম হোসেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD