মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশাল মহানগর আ’ লীগের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাদিক

বরিশাল মহানগর আ’ লীগের সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সাদিক

Sharing is caring!

বরিশাল মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়েছে।

এতে সভাপতি করা হয়েছে সাবেক কমিটির সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীরকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে সাবেক কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে।

রোববার বরিশাল মহানগর আওয়ামী লীগের ত্রি বার্ষিক সম্মেলনের দুপুরে দ্বিতীয় অধিবেশনে এই কমিটি ঘোষনা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বরিশাল ক্লাবের অমৃত লাল দে মিলনায়তনে অনুষ্ঠিত দ্বিতীয় অধিবেশনে দলের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম কাউন্সিলরদের কাছে তাদের প্রার্থীদের নাম প্রস্তাব করতে বলেন। এসময় সভাপতি পদে কাউন্সিলররা সাবেক কমিটির সভাপতি গোলাম আব্বাস চৌধুরী দুলাল এবং সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীরের নাম প্রস্তাব করেন। এসময় গোলাম আব্বাস চৌধুরী ও একেএম জাহাঙ্গীর নিজেদের মধ্যে আলোচনা শেষে গোলাম আব্বাস চৌধুরী একেএম জাহাঙ্গীরকে সভাপতি পদে সমর্থন করে। এদিকে সাধারণ সম্পাদক পদে সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রতিদ্বন্দী প্রার্থী ছিলো না।

পরে ওবায়দুল কাদের বরিশাল মহানগর আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষনা করেন।

মহানগর আওয়ামী লীগের সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD