মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে নিখোঁজের ১১ মাস পরে যুবকের কঙ্কাল উদ্ধার

বরিশালে নিখোঁজের ১১ মাস পরে যুবকের কঙ্কাল উদ্ধার

Sharing is caring!

বরিশালের উজিরপুরে নিখোঁজ যুবকের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। বুধবার (৪ ডিসেম্বর) উপজেলার ওটরা ইউনিয়নের পূর্ব ওটরা গ্রামের কাজী বাড়ির পেছনে নির্জন স্থানে কঙ্কাল পরে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে কঙ্কালটি উদ্ধার করে।

উজিরপুর মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঙ্কালের সাথে জড়িয়ে থাকা জ্যাকেটের পকেটে নিহতের জাতীয় পরিচয়পত্র পেয়ে নিশ্চিত হয় ওই ব্যক্তি একই এলাকার হালিম হাওলাদারের পুত্র ও দুই সন্তানের জনক কাউসার হোসেন (৩৫)।

জানা গেছে, নিহত কাউসার হোসেন গত জানুয়ারি ২০১৯ থেকে নিখোঁজ ছিলেন ।

উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হাসান কঙ্কাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, এলাকাবাসী মারফত খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে কঙ্কালের সাথে থাকা জ্যাকেটের পকেটে জাতীয় পরিচয়পত্র দেখে লাশের পরিচয় নিশ্চিত হয়েছি। নিহতের স্বজনরা কাউসারের নিখোঁজের বিষয়টি জানিয়েছেন।

ওসি বলেন, ঘটনাস্থলে মোবাইলের ভাঙ্গা অংশ মানিব্যাগসহ কিছু আলামত পাওয়া গেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হত্যার পরে লাশ নির্জন স্থানে ফেলে রাখা হয়েছে। অধিকতর তদন্তের জন্য সিআইডি টিম সহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD