মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মৃত্তিকার ক্ষয় রোধে পরিকল্পনা নেওয়ার আহ্বান

মৃত্তিকার ক্ষয় রোধে পরিকল্পনা নেওয়ার আহ্বান

Sharing is caring!

‘আমাদের ভবিষ্যৎ, মৃত্তিকার ক্ষয়রোধ’ এ প্রতিপাদ্য সামনে রেখে পালিত হচ্ছে বিশ্ব মৃত্তিকা দিবস ২০১৯।

এ উপলক্ষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের আয়োজনে ‘মাটি এবং পরিবেশ সংরক্ষণ প্রতিমালা’ বিষয়ের ওপর এক ব্যতিক্রমী প্রদর্শনীর আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন।

উদ্বোধন শেষে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট ঘুরে দেখেন এবং তাদের এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ডের প্রশংসা করেন উপাচার্য।

এসময় উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা এমন পরিকল্পনা গ্রহণ করো, যে পরিকল্পনা বাস্তবায়নে মৃত্তিকার ক্ষয় রোধ করা সম্ভব। কেননা আমরা বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা করে এগিয়ে চলছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যতটা সম্ভব কৃষি জমি রক্ষা করে প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেছেন। তাই আগামীর ভবিষ্যৎ গড়তে এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় মৃত্তিকার ক্ষয়রোধ কল্পে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, এ হোক বিশ্ব মৃত্তিকা দিবসের অঙ্গীকার।

এসময় মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান আনজুমান আরা রজনী, প্রক্টর ড. সুব্রত কুমার দাসসহ বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অন্য অতিথিরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD