শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
ধর্মীয় কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার দাবিতে সংবাদ সম্মেন

ধর্মীয় কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার দাবিতে সংবাদ সম্মেন

Sharing is caring!

বরিশালের উজিরপুর উপজেলার বৈরকাঠীর চন্দ্রকান্ত মেমোরিয়াল চার্চে ধর্মীয় কার্যক্রম সুন্দর ও সুষ্ঠুভাবে পরিচালনার দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

বুধবার (০৪ ডিসেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চন্দ্রকান্ত মেমোরিয়াল চার্চ (ফেলোশিপ চার্চ) এর যাজক রাজু পাড়ৈ।

তিনি লিখিত বক্তব্যে বলেন, ’৭৩ বছরের পুরোনো এই চার্চ শুরু থেকেই সর্বোস্বত্যগী ধর্মপ্রচারকগণ পরিচালনা করে আসছেন।  এই চার্চ বাংলাদেশের সমগ্র সহভাগিতা চার্চের কেন্দ্রবিন্দু এবং সহভাগিতা চার্চের প্রত্যেক সদস্যের কাছে পুণ্য ভূমি হিসাবে আখ্যায়িত।  এই চার্চে অবস্থানকারী ধর্ম প্রচারকগণ সকলেই সর্বস্ব ত্যাগী, উৎসর্গীকৃত, অবৈতনীক ও অবিবাহিত।  এই চার্চ পরিচালিত হয় চার্চ ভুক্ত নিয়মিত সদস্যদের স্বেচ্ছাদান ও দশমাংশের টাকায়।

এই চার্চের বিশেষ বৈশিষ্য হচ্ছে, এই চার্চ সম্পূর্ণ পবিত্র বাইবেল ভিত্তিক ঈশ্বর তান্ত্রিক মন্ডলী। পবিত্র বাইবেলই এই চার্চের সংবিধান।  কিন্তু সম্প্রতি একটি কুচক্রী মহল প্রচলিত বিশ্বাস ও শিক্ষা থেকে বেরিয়ে ভ্রান্ত পথে পরিচালিত হয়ে এই পবিত্র চার্চকে এবং চার্চের নিয়মনীতি ও অস্তিত্ব বিলুপ্ত করে দখলের চেষ্টায় লিপ্ত হয়েছে।

তিনি বলেন, চক্রটি বিভিন্ন সময়ে অহেতুক মিথ্যা ধর্মকর্ম করার নামে যখন তখন যাজকদেরউপর চড়াও হচ্ছে, শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করছে এবং প্রাণ নাশের হুমকি দিয়ে চার্চ থেকে যাজকদের উৎখাতের চেষ্টা করছে। তারা বিভিন্ন সময়ে কম্পাউন্ডে ঢুকে হট্টগোল ও অরজকতা তৈরী করছে এবং কম্পাউন্ডের বাইরেও যাজকদের শারীরিক ও মানসিক ভাবে লাঞ্ছিত করছে। তিনি বলেন,মিল্টন সমাদ্দার, লিটন সমাদ্দার, অসিম সমাদ্দারসহ চক্রের সদস্যরা চার্চের পবিত্রতা নষ্ট, চার্চের সদস্যদের মারধর করাসহ বিভিন্ন ভাবে চার্চ বিরোধী কার্যক্রম পরিচালনা করছে।

চার্চের বৈধ প্রায় ৩ একর জমির বিভিন্ন স্থান থেকে তারা বিভিন্নভাবে দখলের চেষ্টা করছে। যাতে বাধা দিলে গত ১৫ আগষ্ট চার্চের যাজক কম্পাউন্ডে বসে সদস্যদের ওপর হামলার ঘটনাও ঘটে।

যে ঘটনায় ২২ আগষ্ট চার্চের যাজক হ্যানসন দারিয়েল হাঁসদা উজিরপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করেন। কিন্তু অসাধু চক্রটি এরপরও নানানভাবে অপপ্রচার ও যাজকদের ভয়ভীতি দেখাচ্ছে।

আর এ থেকে পরিত্রান পেতে প্রশাসনের হস্তক্ষেপ করেন সংবাদ সম্মেলনে উপস্থিত যাজকসহ চার্চের সদস্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD