মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে বেসরকারী শিক্ষকদের মানববন্ধন

বরিশালে বেসরকারী শিক্ষকদের মানববন্ধন

Sharing is caring!

এমপিও নীতিমালা ২০১৮ ও জনবল কাঠামো সংশোধন করে বেসরকারি কলেজ সমূহের অনার্স–মাস্টার্স কোর্সের কর্মরত শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভূক্ত করে এমপিও ভূক্তির দাবিতে বরিশাল মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় বরিশাল নগরীর অশ্বিনী কুমার হলের সামনে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরাম।

বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরামের ব‌রিশাল জেলার সভাপ‌তি মোঃ ইউনুস শরী‌ফের সভাপ‌তি‌ত্বে মানববন্ধ‌নে বক্তব্য রা‌খেন ড. প্র‌ফেসর মোঃ হা‌নিফ, সনাক ব‌রিশাল জেলার সভাপ‌তি প্র‌ফেসর শাহ শা‌জেদা, বাক‌শিস আঞ্চলিক ক‌মি‌টির সভাপ‌তি অধ্যক্ষ মহ‌সিন উল ইসলাম হাবুল, বাক‌বি‌শিস জেলা ক‌মি‌টির সভাপ‌তি অধ্যক্ষ ম‌শিউর রহমান, জেলা বাস‌দের সদস্য স‌চিব ডাঃ মনীষা, চক্রবর্তী, সি‌পি‌বির সভাপ‌তি অ্যাড‌ভো‌কেট এ‌ক‌ে আজাদ, বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফোরামের বরিশাল অঞ্চলের আহবায়ক মোকলেসুর রহমান মনি, সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির সুমসেহ বিভা‌গের ৬ জেলা ক‌মি‌টির নেতৃবৃন্দ।

মানববন্ধনে বক্তারা বলেন, ১৯৯৩ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেসরকারি কলেজ সমূহে অনার্স-মাস্টার্স কোর্স চালুর পর থেকে অধ্যবধি এই কোর্সের কর্মরত শিক্ষকেরা বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা জনবল কাঠামোতে না থাকার কারণে এমপিওভূক্ত হতে না পেরে বেতন বিহীন মানবেতর জীবন যাপন করছে।

জাতীয় শিক্ষানীতি ২০১০ এর ৮ ধারার ৩ বছর মেয়াদী ডিগ্রী পাস কোর্স তুলে দিয়ে ৪ বছর মেয়াদী অনার্স কোর্স চালু করায় নীতিনালা করলেও এই কোর্সের শিক্ষকদের জনবল কঠামে অন্তর্ভূক্ত ও এমপিওভূক্তির ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহন করেনি। আব্দার একই নীতিমালায় নিয়োগপ্রাপ্ত উপজেলা অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়কৃত ৩২১ টি কলেজে ২৬৮টি কলেজের ৩ হাজার ১শত অনার্স শিক্ষকদের চাকুরী জাতীয়করণ করলে বাকি ২৩২টি কলেজের সাড়ে ৩ হাজার শিক্ষককে এমপিও পর্যন্ত দেওয়া হচ্ছেনা।

এসময় বক্তারা এমপিও নীতিমালা ২০১৮ ও জনবল কাঠামো সংশোধন করে বেসরকারি কলেজ সমূহের অনার্স–মাস্টার্স কোর্সের কর্মরত শিক্ষকদের জনবল কাঠামোতে অন্তর্ভূক্ত করে এমপিও ভূক্তির দাবি জানান।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD