শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
হে আল্লাহ ইসলামের শত্রুদের ধ্বংস করে দিনঃআখেরী মুনাজাতে চরমোনাই পীর

হে আল্লাহ ইসলামের শত্রুদের ধ্বংস করে দিনঃআখেরী মুনাজাতে চরমোনাই পীর

Sharing is caring!

চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আখেরী মোনাজাতে বলেছেন,হে আল্লাহ ইসলামী শত্রুদের নসিবে হেদায়াত না থাকলে ধ্বংস করে দিন। আমীন আমীন বলে এসময় ময়দানে উপস্থিত লাখ লাখ মুসুল্লি সাড়া দিয়ে পীরের দুয়ায় সমর্থন জানায়।

শুক্রবার সকালে ১২ মিনিট ব্যাপী আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তিনদিন ব্যাপী আয়োজিত চরমোনাইর মাহফিল শেষ হয়। আখেরী মোনাজাতে পীর রেজাউল মহান আল্লাহর দরবারে আরো বলেন,আল্লাহ হক্ব বাতিলের পরিচয় প্রকাশ করে দিন।হ্বককে বাতিলের থেকে বিজয় দিয়ে দিন।

মোনাজাতে তিনি মহান আল্লাহর দরবারে সকলের কৃত পাপের ক্ষমা চান।মৃত্যুর ভয়ে কবর হাশরের চিন্তায় মোনাজাতে পীরের সাথে কান্নায় ভেংগে পড়েন।মুসুল্লীদের কান্নায় চরমোনাইর আকাশ বাতাস ভারী হয়ে যায়।মোনাজাতে মহান আল্লাহর দরবারে দেশ ও মুসলিম জাতির কল্যান চেয়ে দুয়া করা হয়।

এসময় তিনি র‍্যাব, পুলিশ, সাংবাদিকদের জন্য দুয়া করেন।মোনাজাতের পূর্বে পীর রেজাউল নতুন ও পুরাতন মুরিদদের সবক বাতলাইয়া দেন।

ফজর বাদ তিনি মাহফিলের শেষ বয়ান করেন। বয়ানে জীবনের প্রত্যেক কাজ আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য করতে বলা হয়। কুরআন হাদিস অনুযায়ী আমল করে প্রত্যেককে মুসলিম হয়ে মৃত্যুর প্রস্তুতি নিতে বলা হয়। বয়ানে তিনি বলেন ইউপি নির্বাচনে আল্লাহ ও রাসুলের পক্ষে ইসলামী আন্দোলন অংশ নেবেন।

উল্লেখ্য, মঙ্গলবার (২৬ নভেম্বর) থেকে শুরু হয় তিনদিন ব্যাপি চরমোনাইর (অগ্রহায়ণের) বার্ষিক মাহফিল। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম যোহর বাদ বয়ানের মাধ্যমে মাহফিল শুরু করেনন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD