মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মনীষীদের বাণী নিয়ে ঘুরছে রিকশা

মনীষীদের বাণী নিয়ে ঘুরছে রিকশা

Sharing is caring!

বিভিন্ন ধরনের যানবাহনের পাশাপাশি বরিশাল নগরের অলিগলিতে চলাচল করছে তিন চাকার রিকশা। কোনোটা চলছে পায়ের প্যাডেলে, কোনোটা আবার প্রযুক্তিনির্ভর ব্যাটারির সাহায্যে। তবে সম্প্রতি বরিশাল দাপিয়ে বেড়ানো এসব রিকশাতেই শোভা পাচ্ছে বিভিন্ন কবি, সাহিত্যিক, লেখক আর মনীষীদের বাণী। অনেক বাণীর সঙ্গে লেখকদের ছবিও দিয়ে দেওয়া হয়েছে।

জানা গেছে, প্রায় আড়াইশ’ ব্যাটারিচালিত রিকশার পেছনে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, শেরেবাংলা এ কে ফজলুল হক, কার্ল মার্ক্স, লেনিন, সক্রেটিস, চার্লি চ্যাপলিন, চে গুয়েভারা, কবি বেগম রোকেয়া, জীবনানন্দ দাশসহ বিভিন্ন গুণীজনদের বাণী প্যানাফ্লেক্সে প্রিন্ট করে লাগিয়ে দেওয়া হয়েছে।

এসব বাণীর মধ্যে রয়েছে কাজী নজরুল ইসলামের ‘মোরা এক বৃন্তে দু’টি কুসুম হিন্দু-মুসলমান। মুসলিম তার নয়ন-মণি, হিন্দু তাহার প্রাণ’; বেগম রোকেয়ার ‘বর দুর্লভ হইয়াছে বলিয়া কন্যাদায়ে কাঁদিয়া মরি কেন? কন্যাগুলিকে সুশিক্ষিতা করিয়া কার্যক্ষেত্রে ছাড়িয়া দাও, নিজের অন্ন বস্ত্র উপার্জন করুক’; জীবনানন্দ দাশের ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে চাই না আর’; লেনিনের ‘শ্রমিক শ্রেণীর ঐক্য আবশ্যক। ঐক্য কার্যকরী হয় একক সংগঠন মারফত, যার সিদ্ধান্ত সমস্ত সচেতন শ্রমিক পালন করে, ভয়ের তাড়নায় নয়, বিবেকের তাড়নায়’ প্রভৃতি।

এছাড়াও আরও অসংখ্য বাণী সংবলিত ব্যানার রয়েছে রিকশাগুলোর পেছনে। যেখানে আগে অহেতুক কথা কিংবা সিনেমার দৃশ্য আঁকা হতো, সেখানে দামি এসব কথা শোভা পাওয়ায় নগরবাসীর মধ্যে অন্যরকম আকর্ষণ সৃষ্টি হয়েছে।

জানা গেছে, বরিশাল রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন ও নাগরিক সমাজের অর্থায়নে গত ১৫ নভেম্বর থেকে শুরু হয় রিকশায় এসব বাণী লাগানোর কার্যক্রম।

বরিশাল রিকশা-ভ্যান চালক শ্রমিক ইউনিয়ন সভাপতি মো দুলাল মল্লিক জানান, জেলা বাসদের সদস্য সচিব ডা. মনীষা চক্রবর্তীর কথায় অনুপ্রাণিত হয়েই রিকশার পেছনে অপ্রয়োজনীয় লেখা-ছবি সরিয়ে গুরুত্বপূর্ণ এসব বাণী লাগানো শুরু করা হয়। এর সংখ্যা বাড়ছে এবং আমরা সাধারণ মানুষেরও প্রশংসা পাচ্ছি।

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তী বলেন, বেশিরভাগ সময় দেখা যায় রিকশার পেছনে অহেতুক কথাবার্তা লেখাসহ বিভিন্ন ধরনের ছবি আঁকা থাকে, যার কোনোটিই তেমন অর্থবহ বিষয় নয়। কিন্তু মনীষীদের বাণীগুলোতে দেশপ্রেম, মানবতা, আন্দোলন-সংগ্রাম ও জনসচেতনতামূলক কথা রয়েছে। তাই চিন্তা করে দেখলাম, রিকশার পেছনে মনীষীদের বাণী সংবলিত ব্যানার লাগানো থাকলে কিছুটা হলেও জনসচেতনতা বৃদ্ধি পাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD