মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ববি শিক্ষক সমিতি নির্বাচন ১১ ডিসেম্বর

ববি শিক্ষক সমিতি নির্বাচন ১১ ডিসেম্বর

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শিক্ষক সমিতির ২০২০ কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১১ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার নির্বাচন কমিশনের কাছে মনোনয়নপত্র জমা দেন মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী আওয়ামীপন্থীদের দুই প্যানেল। বর্তমানে বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের কোনো প্যানেল নেই। প্রতি বছরই আওয়ামীপন্থী শিক্ষকদের দুই প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হয়ে আসছে।

‘আরিফ- খোরশেদ’ প্যানেলে সভাপতি পদে প্রার্থী হয়েছেন সাবেক শিক্ষক সমিতির সভাপতি ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক আরিফ হোসেন ও ‘জাফর-আবির’ প্যানেলে সভাপতি প্রার্থী হয়েছেন সাবেক ৩ বারের সাধারণ সম্পাদক ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক আবু জাফর মিয়া।

এছাড়া সাধারণ সম্পাদক পদে সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবির ও পদার্থ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম প্রার্থী হয়েছেন।

এক বছরের জন্য ১৫ সদস্য বিশিষ্ট কমিটির নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন ড. রেহেনা পারভিন এবং নির্বাচন কমিশনার মুহাম্মদ রাকিবুল ইসলাম ও মো. আবির হোসেন।

সভাপতি প্রার্থী আরিফ হোসেন জানান, শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার রক্ষায় আমারা বদ্ধপরিকর। শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতা এবং কার্যনির্বাহী কমিটিকে আরও গতিশীল করে সবার অধিকার রক্ষায় আমরা কাজ করবো ।

আবু জাফর মিয়া বলেন, বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উচ্চ শিক্ষা, জীবনযাত্রার মান, গবেষণা নিয়ে কাজ করাসহ ছাত্র- শিক্ষকদের বিভিন্ন সমস্যায় পাশে থাকার চেষ্টা করেছি। পরবর্তী সময়ে আমাদের সেই কাজের ধারা অব্যাহত রাখবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD