মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আইন সকলের জন্য সমান

Sharing is caring!

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম বলেছেন, আইন সকলের জন্য সমান। সড়ক-মহাসড়কে শৃঙ্খলা ফেরাতেই নতুন সড়ক পরিবহন আইন করা হয়েছে। নিরাপদ সড়কের জন্য আমাদের সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে এবং নিজেদের মানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। নিজেদের চলাফেরার ক্ষেত্রে সচেতনতা বাড়াতে হবে।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বেলা ১২ টায় নগরের অশ্বিনী কুমার হল চত্ববরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ফেসবুক পেজের উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন। এসময় সড়ক পরিবহন আইন নিয়ে জনসচেতনতামূলক বিভিন্ন কথা বলেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিমসহ ট্রাফিক ‍পুলিশের কর্মকর্তা।

এসময় বক্তারা বলেন, শুধু চালকের ভূলেই দুর্ঘটনা ঘটে এমনটাতো নয়, অনেক সময় পথচারী বা অনাকাঙ্খিত নানান কারনেও তো দুর্ঘটনা ঘটছে। তাই নিরাপদ সড়কের জন্য প্রত্যেককে সচেতন হতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার আবু রায়হান মুহাম্মদ ছালেহ্, উপ-কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভুঞা, উপ- কমিশনার (ট্রাফিক ) মোঃখায়রুল আলম, সহকারী পুলিশ কমিশনান (ট্রাফিক) এ এফ এম ফায়েজুর রহমান। এছাড়া অনুষ্ঠানে জেলা বাস, ট্রাক ও থ্রি-হইলার পরিবহনের মালিক-শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বেলুন উড়িয়ে বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের ফেসবুক পেজের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD