মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দেশে দুর্ণীতি মহামারী আকার ধারণ করেছে -পীর চরমোনাই

দেশে দুর্ণীতি মহামারী আকার ধারণ করেছে -পীর চরমোনাই

Sharing is caring!

ইসলামী আন্দোলনে বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেছেন, সরকার তাদের ব্যর্থতা ও অপরাধকে যেভাবে গুজব বলে অস্বীকার করে মানুষকে ধোঁকা দিয়ে যাচ্ছে তাতে একদিন নিজেদের পতনকেও গুজব বলে মিথ্যা প্রচারণা চালাবে যা তাদের পতন ঠেকাতে যথেষ্ট হবে না।

তিনি বলেন, ইসলামের শিক্ষা অনুযায়ী জীবন পরিচালনা না করার কারণে দেশে দুর্ণীতি আজ মহামারী আকার ধারণ করেছে। এই দুর্ণীতি থেকে দেশকে মুক্ত করতে হলে অবশ্যই আমাদেরকে ইসলামে অনুশাসন মেনে চলা এবং অনৈসলামিক কর্মকান্ড থেকে ফিরে আসতে হবে।

পীর চরমোনাই বলেন, মুসলিম প্রধান বাংলাদেশে আল্লাহ, রাসূল সাঃ, ইসলাম-মুসলমান ও কুরআন অবমাননা হয় কিন্তু এর প্রতিরোধে কোন আইন নেই। তিনি বলেন, ইসলাম বিরোধীরা সাম্প্রজ্যবাদিদের মদদে ধর্ম অবমাননা করে দেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করলেও তারা থাকে ধরাছোঁয়ার বাইরে। তিনি সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ভোলার বোরহান উদ্দীনে শহীদদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দেয়ার দাবী জানান।

বুধবার সকাল ১০টায় চরমোনাই মাহফিল মঞ্চে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত ওলামা ও সূধী সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এই কথা বলেন।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়ামের সদস্য মাওঃ সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী, মহাসচিব অধ্যক্ষ ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা অধ্যাপক আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক যুবনেতা কে.এম আতিকুর রহমান, ঢাকা মহানগর উত্তর সভাপতি মাওলানা শেখ ফজলে বারী মাসউদ সহ দলের কেন্দ্রীয় ও জাতীয় নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD