মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আকদের আগে পালালেন প্রেমিক, আত্মহত্যাচেষ্টা প্রেমিকার

আকদের আগে পালালেন প্রেমিক, আত্মহত্যাচেষ্টা প্রেমিকার

Sharing is caring!

প্রেমের সম্পর্কের পর দু’জনের বিয়ে ঠিক হয়। প্রাথমিকভাবে ঠিক করা হয় আকদের দিন। কিন্তু হঠাৎ পালিয়ে যান প্রেমিক কাশেম আলী। এজন্য অভিমানে গায়ে আগুন দিয়ে আত্মহননের চেষ্টা করেছেন প্রেমিকা।

বরিশালের বাবুগঞ্জে মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটে করা হয়। সেই তরুণী বাবুগঞ্জের বাদলা এলাকার বাসিন্দা।

স্বজনরা জানান, কুড়ালিয়া এলাকার বাসিন্দা রহম আলী হাওলাদারের ছেলে কাশেম আলী বাদলায় তার নানা বাড়িতে থাকতেন। সেই সুবাদে ওই তরুণীর সঙ্গে কাশেমের প্রেমের সম্পর্ক হয়। একপর্যায়ে তাদের আকদের দিন ঠিক করা হয়। কিন্তু হঠাৎ করেই কাশেম পালিয়ে যান। এতে অভিমান করে সেই তরুণী ঘরে নিজের শরীরে আগুন দিয়ে মঙ্গলবার রাত ৯টার দিকে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে গুরুতর আহতাবস্থায় বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসকরা জানান, বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের ২৫ শতাংশই পুড়ে গেছে।

বরিশাল এয়ারপোর্ট থানা পুলিশের ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল জানান, এই ঘটনায় বুধবার (২৭ নভেম্বর) সেই তরুণীর মা ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD