মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি

বরিশালে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবি

Sharing is caring!

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৫ নভেম্বর) নগরের সদর রোডস্থ অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে বরিশাল সম্মিলিত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন পর্ষদ।

জেলা মহিলা পরিষদের সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্মকর্তা রাশিদা আক্তার, উদযাপন পর্ষদের আহ্বায়ক কাজী মিজানুর রহমান, জেলা সচেতন নাগরিক কমিটির সভাপতি প্রফেসর শাহ্ সাজেদা, মহিলা পরিষদের সাধারণ সম্পাদক পুষ্প চক্রবর্তী, জেলা মানবাধিকার জোটের সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান এবং উন্নয়ন সংগঠক রহিমা সুলতানা কাজল।

মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, নারী-পুরুষ সমতার মাধ্যমে নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে বরিশালসহ সারাদেশে একযোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। বরিশালের সব নারী সংগঠন, স্থানীয় সরকার প্রতিনিধি এবং প্রশাসন মিলে একত্রে মানববন্ধনের উদ্দেশ্য নারী নির্যাতন প্রতিরোধ করা।

এ সময় বক্তারা নারীর প্রতি সহিংসতা বন্ধে দেশের জনগণ এবং সরকারের প্রতি আহ্বান জানান।

অপরদিকে আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোটসহ বেসরকারি বিভিন্ন এনজিও এবং সংগঠনের  উদ্যোগে নগরের অশ্বিনী কুমার হল চত্বরে ‘নারী ও শিশুর ওপর ধর্ষণ এবং যৌন সহিংসতার বিরুদ্ধে আমরা’ স্লোগানে প্রতীকী অনশন কর্মসূচি পালন করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD