মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ভারত আমাদের পরিবারকে আশ্রয় দিয়েছিলো : মেয়র সাদিক

ভারত আমাদের পরিবারকে আশ্রয় দিয়েছিলো : মেয়র সাদিক

Sharing is caring!

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সময় আমাদের পার্শবর্তী বন্ধু প্রতীম দেশ ভারতের ভূমিকা ছিলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এজন্য তাদের প্রতি আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। স্বাধীনতা পরবর্তী ৭৫ এর ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমার দাদা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত, আমার বড় ভাই সুকান্তবাবুসহ আমাদের স্বজনদের নির্মমভাবে হত্যা করা হয়। তখন ভারত আমাদের পরিবারকে আশ্রয় দিয়েছিলো। যা কোনদিন ভূলে থাকা যাবে না।

বরিশাল নগরীর কাশিপুরে নতুন স্থানান্তরিত ভারসীয় ভিসা আবেদন কেন্দ্রের নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, এসময় এ অঞ্চল ভারতই ছিলো, যেখান থেকে পাকিস্তান এবং পরবর্তীতে আজকের স্বাধীন বাংলাদেশর সৃষ্টি। বরিশালে এখনও এমন অনেক লোক রয়েছেন যাদের স্বজনরা ভারতে থাকেন। আবার অনেকে ভ্রমন, চিকিৎসাসহ বিভিন্ন কাজে ভারতে যাওয়া আসা করেন। ভারসীয় ভিসা আবেদন কেন্দ্র নতুন জায়গাতে স্থানান্তরিত হওয়ায় আমি মনে করি সেবার মান বাড়বে এবং সকল সুবিধা আরো ভালোভাবে বরিশালবাসী গ্রহন করতে পারবেন।

তিনি ভারতীয় হাই কমিশনের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, এই শহরের সন্তান ও মেয়র হিসেবে বলতে পারি আমি আপনাদের পাশে থাকবো এবং যে কোন ধরনের সহযোগীতা করবো। বরিশাল থেকে কোলকাতায় সরাসরি বরিশাল এক্সপ্রেস নামে বাস সার্ভিস চালু করতে যে ধরনের কাজ করা প্রয়োজন তা আমরা শুরু করেছি। ভারতীয় হাইকমিশনারের কাছে আমরা একটি আবেদনও দিয়েছি। বরিশাল এক্সপ্রেস চালু হলে আমরা আরো সমৃধ্য হবো এবং বন্ধুত্ব গভীরে যাবে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারি হাই কমিশনার রাজেশ কুমার রায়না, বরিশাল মেট্রোপলিটনের পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের অধ্যক্ষ অধ্যাপক শফিকুর রহমান সিকদার, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকনসহ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD