শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

কিশোরী ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদন্ড

Sharing is caring!

বরিশালের মেহেন্দিগঞ্জে ১৪ বছর বয়সি কিশোরীকে ধর্ষণের অপরাধে সুজন সিকদার নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ডও প্রদান করা হয়েছে। রোববার (২৪ নভেম্বর) দুপুরে বরিশালের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আবু শামীম আজাদ এ রায় ঘোষনা করেন। দন্ডিত সুজন সিকদার ((৩৫) বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার জালিত চর গ্রামের মৃত ধলু সিকদারের ছেলে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটার (পিপি) ফয়জুল হক ফয়েজ জানান, ২০১৪ সালের ২৯ সেপ্টেম্বর উপজেলার ঘুনিয়ার চর গ্রামের বাসিন্দা ১৪ বছরের কিশোরীকে স্কুল থেকে বাসায় যাওয়ার সময় পথরোধ করে সুজন সিকদার। পরে ওই কিশোরিকে ধরে পাশ্ববর্তী পাটখেতে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় একই বছরের ২১ অক্টোবর ধর্ষিতা কিশোরীর বাবা বাদী হয়ে মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা মেহেন্দিগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন ধর্ষক সুজন সিকদারকে অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। সাক্ষ্যগ্রহন শেষে অপরাধ প্রমানিত হওয়ায় রোববার আদালত ওই রায় দেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD