শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে ভূয়া সিআইডি কর্মকর্তা আটক

বরিশালে ভূয়া সিআইডি কর্মকর্তা আটক

Sharing is caring!

বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের সাকরাল গ্রাম থেকে বেল্লাল হোসেন (২৮) নামের এক ভূয়া সিআইডি কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। যে ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করলে সেই মামলায় আটক বেল্লালকে গ্রেফতার দেখিয়ে রোববার (২৪ নভেম্বর) দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। বিষয়টি নিশ্চিত করে বানারীপাড়া থানার ওসি (তদন্ত) জাফর আহম্মেদ জানান, বরিশালের বিমানবন্দর থানা এলাকার বাসিন্দা প্রতারক বেল্লাল হোসেন ও চাখারের সাকরাল গ্রামের স্ত্রীর দায়ের করা যৌতুক মামলার আসামি শহিদুল ইসলাম বরিশাল কারাগারে একত্রে থাকার সুবাদে তাদের মধ্যে সখ্যতা গড়ে ওঠে। সস্প্রতি তারা জামিনে বের হয়। শনিবার সন্ধ্যায় সাকরাল গ্রামে শহিদুল ইসলামের স্ত্রী সাদিয়ার বাড়িতে গিয়ে বেল্লাল হোসেন নিজেকে সিআইডি কর্মকর্তা পরিচয় দেন। এসময় সে (বেল্লাল) সাদিয়াকে মামলা তুলে নিতে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করে। বিষয়টি চাখার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মজিবুল ইসলাম টুকু জানতে পেরে পুলিশকে খবর দেন। থানা পুলিশ ঘটনাস্থল থেকে রাতেই প্রতারক বেল্লালকে আটক করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD