শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে গনপূর্তের জমি দখল : ১২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

বরিশালে গনপূর্তের জমি দখল : ১২০ অবৈধ স্থাপনা উচ্ছেদ

Sharing is caring!

বরিশালে গণপূর্ত অধিদপ্তরের মালিকাধীন জমি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে।

রোববার সকালে শুরু হওয়া উচ্ছেদ অভিযান চলে বিকেল পর্যন্ত।

জানা গেছে, উচ্ছেদ অভিযানে ১২টি বসতঘর, মুক্তিযোদ্ধা সংসদ সহ ৩টি রাজনৈতিক কার্যালয়, ১টি স্ব মিল, ১টি মাছ বাজার ও ১০৩টি দোকানঘর সহ মোট ১২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে এই অভিযানে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবালের নেতৃত্বাধীন অভিযানে গণপূর্ত বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অংশ নেয়।

গনপূর্ত বিভাগ বরিশাল অঞ্চলের নির্বাহী প্রকৌশলী অলিভার গুদা বলেন, বরিশাল সদরের চরবাড়িয়া ইউনিয়নের তালতলী এলাকায় কয়েক দশক আগে ৯ একর ১৬ শতাংশ জমি অধিগ্রহন করে গণপূর্ত অধিদপ্তর। এক সময় এই জমিতে গণপূর্তের নিজস্ব ইটভাটা ছিল। বিভিন্ন সময় এই জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মান করে স্থানীয় প্রভাবশালীরা।

২০১৫ সালে ৫৮ জন দখলদারের তালিকা তৈরি করে গণপূর্ত। তালিকায় স্থানীয় জনপ্রতিনিধি সহ আওয়ামী লীগ ও বিএনপির একাধিকার নেতাকর্মীর নাম রয়েছে। দীর্ঘ দিন জেলা প্রশাসন ও গণপূর্ত বিভাগ চিঠি চালাচালি করলেও দখলমুক্ত করতে পারেনি ৫০ কোটি টাকা মূল্যের সরকারি সম্পত্তি।

এ নিয়ে গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে সরকারের উচ্চ পর্যায়ের।

এর প্রেক্ষিতে গেল বৃহস্পতিবার গণপূর্তের জমি থেকে স্থাপনা সরিয়ে নিতে অবৈধ দখলদারদের নোটিশ দেয়া হয় জেলা প্রশাসনের পক্ষ থেকে। অনেক দখলদার নিজ উদ্যোগে তাদের স্থাপনা সরিয়ে নেয়। বাকি স্থাপনা উচ্ছেদ করে জেলা প্রশাসন।

উচ্ছেদ অভিযানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মোক্তার হোসেন উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD