শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
মেয়ে জামাইয়ের বিরুদ্ধে ৬০ বছরের বৃদ্ধা শাশুরির সংবাদ সম্মেলন

মেয়ে জামাইয়ের বিরুদ্ধে ৬০ বছরের বৃদ্ধা শাশুরির সংবাদ সম্মেলন

Sharing is caring!

সন্তানদের নিরাপত্তার জন্য প্রশাসনের সহযোগীতা কামনা করে মেয়ে জামাইয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ৬০ বছরের বৃদ্ধা শাশুরি। শনিবার (২৩ নভেম্বর) দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে এ সংবাদ সম্মেলন করেন বরিশাল নগরের ৭ নম্বর ওয়ার্ডের কাউনিয়া ব্রাঞ্চ রোড এলাকার মৃত ফারুক সিকদারের স্ত্রী ফরিদা বেগম। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৩ সালের ২৪ এপ্রিল আমার স্বামী ফারুক সিকদার মৃত্যু বরণ করেন। তার মৃত্যুর পর থেকেই বড় মেয়ে জীবননেছা সিকদার মনি’র স্বামী মনিরের লোলুপ দৃষ্টি পরে আমাদের বসতবাড়ি ও জায়গা-জমির ওপর। এরপর পরই মনির সু-কৌশলে চুরি করে স্বামীর পৈত্রিক ভিটার কাগজপত্র স্বামীর ব্যাংকের চেকবই ও নিজস্ব ডায়েরি আত্মসাৎ করে। তিনি বলেন, জীবিত অবস্থায় আমার স্বামী এসব সম্পদের মালিক হলেও তার মৃত্যুর পর বাটোয়ারা নিয়মে ৭ সন্তানই এর ভাগ পাবেন। কিন্তু নানান কৌশলে মনির আমাদের এবং আমার স্বামী মৃত ফারুক সিকদারের বোনদের জমিও নাম মাত্র মূল্যে কিনে নিতে চাচ্ছে। আবার সে জোরপূর্বক তার স্ত্রী অর্থাৎ আমার মেয়ে মনির নামে বন্টন ছাড়াই বেশকিছু জমি রেকর্ড করিয়ে নিয়েছে। তিনি বলেন, সম্প্রতি মনির আমাদের নামে মিথ্যে অভিযোগ সাজিয়ে মামলা দায়েরর প্রস্তুতিও নিচ্ছে এবং কয়েকদিন ধরে আমার সন্তানদের নানান ভাবে ভয় দেখাচ্ছে। এ অবস্থায় বৃদ্ধা ফরিদা বেগম তার স্বামীর পৈত্রিক সম্পত্তির সকল কাগজপত্র মনিরের কাছ থেকে ফেরত পাওয়াসহ সন্তানসহ সকলের নিরাপত্তা নিশ্চিতের দাবী জানান প্রশাশনের কাছে। পাশাপাশি গত বুধবারে সার্বিক বিষয় নিয়ে স্থানীয় থানায় লিখিতভাবে অভিযোগও দিয়েছেন বলে জানান তিনি। সংবাদ সম্মেলনে তিনি আরো বলেন, মনির গাড়িচালক হলেও সে সন্ত্রাসী ও মাদক বিক্রেতা হওয়ায় পরিবারের পক্ষ থেকে তাকে এখনো মেনে নেয়া হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD