মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
রূপাতলীতে টেক্সটাইল মিলের গোডাউনে আগুন

রূপাতলীতে টেক্সটাইল মিলের গোডাউনে আগুন

Sharing is caring!

বরিশালের রূপাতলীতে সোনারগাঁও টেক্সটাইল মিলের তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে, হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

শুক্রবার (২২ নভেম্বর) দিনগত রাত দেড়টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে বলে জানিয়েছেন বরিশাল ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আব্দুল হামিদ।

সোনারগাঁও টেক্সটাইল মিলের কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, রাত দেড়টার দিকে মিলের পেছনের তুলার গোডাউনে হঠাৎ করেই ধোঁয়া দেখতে পায় কর্মরত শ্রমিকরা। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা গোডাউনে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট এসে একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়।

এদিকে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, খবর পেয়ে আমাদের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। যেখানে আগুন লেগেছে, সেটি তুলার গোডাউন। তার পাশেই সুতা তৈরির মেশিনারি ছিল। বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই আগুন নেভানো সম্ভব হয়েছে। তবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে। তাছাড়া আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পরে বিস্তারিত জানা যাবে।

বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে, কীভাবে আগুন লেগেছে, তা জানা যায়নি। তাছাড়া এ ঘটনায় কেউ আহত হয়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD