শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে জাটকা পরিবহনের দায়ে ৬ জনের কারাদণ্ড

বরিশালে জাটকা পরিবহনের দায়ে ৬ জনের কারাদণ্ড

Sharing is caring!

বরিশালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জাটকা ইলিশ পরিবহনের অপরাধে ছয়জনকে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি অভিযানে জাটকা পরিবহনের কাজে ব্যবহৃত ট্রলার ও ২৫ মণ জাটকা জব্দ করা হয়।

শুক্রবার (২২ নভেম্বর) ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়।

ট্রলারটি পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে বরিশাল সদর নৌ-থানা পুলিশের জিম্মায় রাখা হয় এবং জব্দ করা ২৫ মণ জাটকা নগরের বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান বলেন, শুক্রবার কীর্তনখোলা নদীতে নৌ-পুলিশের সহায়তায় সদর উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ছয়জনকে কারাদণ্ড দেওয়া হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD