শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালের সুজন হত্যা মামলার আসামি ঢাকায় আটক

বরিশালের সুজন হত্যা মামলার আসামি ঢাকায় আটক

Sharing is caring!

বরিশাল: রাজধানীর সায়েদাবাদ এলাকায় অভিযান চালিয়ে বরিশালের মেহেন্দিগঞ্জ ‍উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সুজন কাজী হত্যা মামলার আসামি জুলহাস প্যাদাকে (২৮) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বুধবার (২১ নভেম্বর) সায়েদাবাদ জনপদ মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করে র‌্যাব-৮ এর সদস্যরা।

র‌্যাব-৮ এর পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জুলহাস মেহেন্দিগঞ্জ উপজেলার লালমিয়া প্যাদার ছেলে। ২০১৫ সালের ১৮ মার্চ মেহেন্দিগঞ্জের দড়িরচর খাজুরিয়া ইউনিয়নের সুজন কাজীকে হত্যা করে ঢাকায় আত্মগোপনে যান। গত তিন বছর ধরে ঢাকায় অবস্থান করছিলেন তিনি।

তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, খুন, অস্ত্র, গুরুতর জখম ও চুরির মামলাসহ ছয়টি মামলা রুজু ও তিনটি মামলায় ওয়ারেন্ট জারি করা হয়েছে। তাকে মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD