শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
দুর্গাসাগর দীঘিতে সাঁতার কাটতে গিয়ে যুবক নিঁখোজ

দুর্গাসাগর দীঘিতে সাঁতার কাটতে গিয়ে যুবক নিঁখোজ

Sharing is caring!

বরিশালের দুর্গাসাগর দীঘিতে সাঁতার কাটতে গিয়ে হৃদয় (২৫) নামে এক যুবক নিঁখোজ রয়েছেন। বুধবার (২০ নভেম্বর) বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিঁখোজ হৃদয় বরিশাল নগরের কাউনিয়া হাউজিং এলাকার শাহআলম এর ছেলে এবং আহসানউল্ল্যাহ ইউনিভার্সিটির টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র বলে জানাগেছে। নিঁখোজ হৃদয় আহমেদ এর বন্ধু ও নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা হৃদয় খান জানান, তারা দুই বন্ধু মিলে তাদের বান্ধবী বরিশালের মুলাদী উপজেলার বাসিন্দা ও কলেজ ছাত্রী রাকিনকে নিয়ে দুর্গাসাগর দীঘি এলাকায় ঘুরতে আসেন। কিছুসময় পরে নিঁখোজ হৃদয় বাজি ধরে যে সে সাঁতরে দীঘির মাঝখানের টিলায় যাবে আবার সাতরে সেখান থেকে ফিরে আসবে। আর এ কাজ করতে পারলে তাকে যেন খাওয়ানো হবে। এরপর জামা-কাপর পাল্টে হৃদয় দীঘির দক্ষিন প্রান্ত থেকে উত্তর প্রান্তে সাঁতরে যায়। টিলার কাছাকাছি গিয়ে সে আমাদের উদ্দেশ্যে হাতও নারায়। আর এর কিছুক্ষন পর তার কোন খোজ না পেয়ে আমরা স্থানীয়দের বিষয়টি জানাই। পরে থানা পুলিশ, দীঘি কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়দের সহায়তায় হৃদয়ের সন্ধান চালানো শুরু হয় দীঘিতে। দীঘির দায়িত্বে থাকা জেলা প্রশাসনের কর্মচারী মোঃ অলি জানান, নিঁখোজ হৃদয় তার এক বন্ধু ও এক বান্ধবীকে নিয়ে সকাল সাড়ে ১০ টার দিকে ঘুরতে আসে। বেলা সাড়ে ১১ টার দিকে তারা জানায় হৃদয় দীঘিতে সাঁতার কাটতে নামে এবং তাকে পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে বিকেল ৪ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাহিদ বিন আলম জানান, ওই যুবকের সন্ধানে দীঘিতে তল্লাশী অভিযান চলছে, তবে এখনো তার সন্ধান পাওয়া যায়নি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD