শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
ব‌রিশা‌লে ট্রাক চালনা বন্ধ ক‌রে কর্ম‌বির‌তি‌তে শ্রমিকরা

ব‌রিশা‌লে ট্রাক চালনা বন্ধ ক‌রে কর্ম‌বির‌তি‌তে শ্রমিকরা

Sharing is caring!

সড়ক পরিবহনের নতুন আইন ( ২০১৮) সংস্কারের দাবিতে বরিশালে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিকরা। ত‌বে শ্র‌মিক ইউ‌নিয়‌নের নেতৃবৃন্দ এ বিষ‌য়ে সাধারণ শ্রমিক‌দের সা‌থে একমত হ‌তে পা‌রে নি। আবার কর্ম‌বির‌তি‌তে যাওয়া চালকসহ শ্রম‌কিরা বল‌ছেন, তারাও কাউ‌কে জোড় কর‌ছেন না কর্ম‌বির‌তি‌তে যাওয়ার। যারা নতুন এ আইন সং‌শোধন চান তারা এমনি‌তেই ট্রাক চালনা বন্ধ রাখ‌ছেন। বুধবার (২০ নভেম্বর) সকাল থেকে নগ‌রের কাশিপুর এলাকায় ট্রাক টার্মিনাল, কা‌শিপুর বাজার সংলগ্ন সড়‌কে ট্রাক ও কাভার্ডভ্যান রে‌খে এ কর্মবিরতি পালন করছে তারা। ট্রাক চালক না‌ছির বলেন, আমরা সরকারের বিপক্ষে আন্দোলন করছি না। বরং আন্দোলন হচ্ছে সড়ক পরিবহনের নতুন আইনের বিরুদ্ধে। কেননা এই আইনের আওতায় দূর্ঘটনায় জড়িত চালকদের মৃত্যু দন্ড ও ৫ লাখ টাকার জরিমানা ধার্য্য করা হয়েছে। তিনি আরো বলেন, তাদের যদি ৫ লাখ টাকার জরিমানা দেওয়া সামর্থ্য থাকলে কি আর ট্রাক চালাইতাম? তাহলে তো অন্য কোন ব্যবসাই করতাম। আর দুর্ঘটনা হ‌তে পা‌রে, কিন্তু কোন চালকই দুর্ঘটনা চান না। তাই ফাঁসির দ‌ড়ি দি‌য়ে কেউ গা‌ড়ি চালা‌তে পার‌বো না। বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক ইমান আলী শরীফ বাবুল বলেন, বুধবার সকাল থেকে ট্রাক ও কাভার্ড ভ্যানের কিছু শ্রমিকরা কর্মবিরতি পালন করছে। তবে ইউনিয়ননে পক্ষ থেকে তাদের কে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলের জন্য নির্দেশ দেওয়া হয়েছে কিন্ত শ্রমিকরা তা মানছে না । তিনি আরো বলেন. বলেন, ২১ ও ২২ ন‌ভেম্বর শ্রমিক ফেডা‌রেশনের কেন্দ্রীয় মি‌টিং রয়েছে। মি‌টিংয়ে যে সিদ্ধান্ত হবে, সে অনুযায়ী আমরা আমা‌দের পরবর্তী কর্মসূচি দেব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD