মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মাদক ব্যবসায় ভয় থাকে সন্মান থাকেনা

মাদক ব্যবসায় ভয় থাকে সন্মান থাকেনা

Sharing is caring!

বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম-বিপিএম(বার), পিপিএম বলেছেন, মাদক ব্যবসার সাথে জড়িত থেকে সুস্থ একটা জীবন পাওয়া যায় না, ভয় থাকে-সন্মান থাকে না। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকালে বরিশাল জেলা পুলিশ লাইন্সে অনুষ্ঠিত আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে আসা মাদক ব্যবসায়ী/সেবীদের সাথে মতবিনিময় সভায় এ কথা বলেন। এসময় ডিআইজি আরো বলেন, যারা অন্ধকার থেকে আলোর পথে ফিরে এসেছেন, তাদের সাধুবাদ জানাই। পাশাপাশি তাদের প্রতি আহবান থাকবে যতো কষ্টই হোক না কেন আর বিপথে ফিরে যাবে না। আমরা চেষ্টা করছি যোগ্যতা অনুযায়ী আপনাদের প্রশিক্ষন দিয়ে দক্ষ জনবল হিসেবে গড়ে তোলার জন্য এবং কর্মসংস্থানের জন্য। তিনি বলেন, আজকের ৮ জন সহ বরিশাল জেলায় মোট ২৪১ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবী আত্মসমর্পন করেছে। যার সংখ্যাটা হিসেব করলে অনেক বড়। এজন্য পুলিশ ও কমিউনিটি পুলিশের সদস্যরা কঠোর পরিশ্রম করেছেন। আমরাই চাই মাদক নির্মুল করে বরিশাল জেলা দেশের একটি মডেল জেলা হিসেবে গড়ে উঠুক। সভাপতির বক্তব্যে বরিশাল জেলার পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম-বিপিএম(বার) বলেন, এখন পর্যন্ত যারা আত্মসমর্পন করেছে বা ভবিষ্যতে করবে, আমরা চাই তারা যেন সমাজের মুল ধারায় ফিরে আসুক। এজন্য আমরা তাদের সার্বিক সহযোগীতা করার কাজ করে যাচ্ছি। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীরপ্রতিক, বরিশালের সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট এস এম ইকবালসহ সমাজকল্যানসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তাবৃন্দ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD