মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
লবণ নিয়ে গুজবে কান না দিতে ফেসুবকে পুলিশের প্রচারণা

লবণ নিয়ে গুজবে কান না দিতে ফেসুবকে পুলিশের প্রচারণা

Sharing is caring!

লবণ নিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচারণা শুরু করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)

এরইমধ্যে বরিশাল মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ফেসবুকে বরিশাল নগরের বাসিন্দাদের লবণ সংক্রান্ত গুজবে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি ওই আহ্বানে গুজব সংক্রান্ত বিষয়ে যেকোনো তথ্য থাকলে বরিশাল মেট্রোপলিটন পুলিশকে তথ্য দিয়ে গুজব প্রতিরোধে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে।

এসময় বিএমপি পুলিশের পক্ষ থেকে কন্ট্রোল রুমের দুটি নম্বর +০৪৩১-২১৭৬১৭৬ ও ০১৭৬৯৬৯০১২১ দিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া প্রয়োজনে ৯৯৯ এ কল দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

এদিকে সন্ধ্যা ৬টায় চলমান সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে লবণ নিয়ে গুজব বিষয়ে বরিশালের জেলা প্রশাসন বিশেষ সংবাদ সম্মেলনের ডাক দিয়েছে। যেখানে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসক উপস্থিত থাকবেন।

এর বাইরে নগরজুড়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নগরের অভিযান পরিচালনা করছেন। এরইমধ্যে বাড়তিমূল্যে লবণ বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ছয় হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন সহকারী পরিচালক মো. শাহ শোয়াইব মিঞা। পাশাপাশি গুজব প্রতিরোধে আইন-শৃঙ্খলা বাহিনী তাদের নজরদারি জোরদার করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD