মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ষষ্ঠদিনে ২ কোটি টাকা কর আদায়

বরিশালে ষষ্ঠদিনে ২ কোটি টাকা কর আদায়

Sharing is caring!

আয়কর মেলার ষষ্ঠদিন মঙ্গলবার (১৯ নভেম্বর) বরিশালসহ বিভাগের ৬ জেলা সদর ও চার উপজেলায় ২ কোটি ৪ লাখ ১৭ হাজার ১৪৩ টাকা কর আদায় করা হয়েছে।

বিভাগীয় শহর বরিশালে কর মেলা সাত দিনব্যাপী হলেও অন্য ৫ জেলায় ৪ দিনব্যাপী এবং বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া, গলাচিপা, পিরোজপুরের নেছারাবদ, ভোলার লালমোহন ও ঝালকাঠির নলছিটি উপজেলায় দুই দিনব্যাপী কর মেলার আয়োজন করেছে বরিশাল কর অঞ্চল। এরমধ্যে সর্বশেষ মঙ্গলবার সকাল থেকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার শেখ কামাল অডিটরিয়ামে ও গলাচিপা অফিসার্স ক্লাবে কর মেলা শুরু হয়েছে।

এদিকে, মঙ্গলবার পিরোজপুর ও বরগুনায় জেলা পর্যায়ের চার দিনব্যাপী কর মেলা এবং ভোলার লালমোহন ও ঝালকাঠির নলছিটি উপজেলায় দুই দিনব্যাপী কর মেলার সমাপ্ত হয়েছে। এরআগে সোমবার ঝালকাঠি ও পটুয়াখালীতে জেলা পর্যায়ের চার দিনব্যাপী কর মেলা এবং পিরোজপুরের নেছারাবাদ (স্বরুপকাঠী) উপজেলায় দুই দিনব্যাপী কর মেলার সমাপ্তি ঘটে।

বরিশাল কর অঞ্চলের উপ-কর কমিশনার (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ জানান, মেলার ষষ্ঠদিনে বিভাগীয় শহর বরিশালের মেলায় ১ কোটি ৭ লাখ ৭৯ হাজার ৫২৯ টাকার কর আদায় করা হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ২ হাজার ৩৭২ জন করদাতা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৯৯ জন। সেবা নিয়েছেন ১৫ হাজার ৩৪৫ জন।

পিরোজপুরে চার দিনব্যাপী মেলার শেষদিনে (মঙ্গলবার) ১২ লাখ ৫৬ হাজার ৩৭৯ টাকার কর আদায় হয়েছে।রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ১৩২ জন করদাতা। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৮ জন। সেবা নিয়েছেন ৫ হাজার ৪৪৪ জন।

বরগুনায় চার দিনব্যাপী মেলার শেষদিনে (মঙ্গলবার) ৩৯ লাখ ৩২ হাজার ১৮ টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৬০৫ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৭ জন। সেবা নিয়েছেন ৩ হাজার ২২৪ জন।

ভোলায় মেলার তৃতীয়দিনে ১০ লাখ ১৮ হাজার ৯৬ টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৪০৫ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ২৪ জন। সেবা নিয়েছেন ৩ হজার ৮৮৩ জন। এছাড়া জেলার লালমোহন উপজেলায় দুই দিনব্যাপী মেলার শেষদিনে ১৩ লাখ ৬১ হাজার ৪২৭ টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ২২০ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন একজন। সেবা নিয়েছেন ৫৬৩ জন।

ঝালকাঠির নলছিটি উপজেলায় দুই দিনব্যাপী মেলার শেষদিনে ৬ লাখ ১২ হাজার ২০৯ টাকার কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ২০০ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ১৮ জন। সেবা নিয়েছেন ৮৯২ জন।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় প্রথমদিনে ১২ লাখ ৩০ হাজার ৭০০ টাকা কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৬৭ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন পাঁচজন। সেবা নিয়েছেন ৪৩৫ জন। এছাড়া জেলার গলাচিপা উপজেলায় ২ লাখ ২৬ হাজার ৭৮৫ শত টাকা কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৭৬ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন আটজন। সেবা নিয়েছেন ৪৩৮ জন।

সেই হিসেবে বরিশাল কর অঞ্চলে মঙ্গলবার মোট ২ কোটি ৪ লাখ ১৭ হাজার ১৪৩ টাকা কর আদায় হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৫ হাজার ৭৭ জন। নতুন ই-টিআইএন নিয়েছেন ২১০ জন। সেবা নিয়েছেন ৩০ হাজার ২২৪ জন।

১৪ নভেম্বর থেকে শুরু হওয়া বরিশাল কর অঞ্চলের এ মেলা আগামী ২০ নভেম্বর শেষ হবে। নির্ধারিত স্থানে অনুষ্ঠিত এ মেলা প্রতিদিন সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত চলবে। মেলায় করদাতাদের জন্য প্রয়োজনীয় বুথের ব্যবস্থা রয়েছে। যেখান থেকে নাগরিকরা যেকোনো ধরনের সেবা পাচ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD