মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
দাম বৃদ্ধির গুজবে লবন কেনার হিড়িক, বাড়তি দামে বিক্রি রোধে অভিযান

দাম বৃদ্ধির গুজবে লবন কেনার হিড়িক, বাড়তি দামে বিক্রি রোধে অভিযান

Sharing is caring!

দাম বৃদ্ধির গুজবে বরিশালে ক্রেতারা লবন ক্রয়ের দিকে ঝুকেছেন। সকাল থেকে বরিশালের বিভিন্ন বাজারে স্বাভাবিক দিনের থেকে লবন বিক্রির পরিমান কিছুটা বেড়েছে। আর লবন বিক্রির পরিমান বেড়ে গেলেও পাইকার বাজারে দাম বৃদ্ধির কোন খবর দিতে পারেননি ব্যবসায়ীরা। তবে খুচরো বাজারসহ পাড়া মহল্লায় বাড়তি দামে লবন বিক্রির খবর পাওয়া গেছে। বরিশাল নগরের কাঠের পোল এলাকার বাসিন্দা বেলায়েত হাসান জানান, তিনি হাসপাতাল রোডের গৌরনদী স্টোর থেকে প্যাকেটে লেখা ২০ টাকার লবন ২৫ টাকায় ক্রয় করেন। এর কিছুক্ষন পর একই দোকান থেকে একই লবন তার শ্যালিকা ৩০ টাকায় কিনেন। বিষয়টি সাথে সাথে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরকে জানানো হলে তারা ঘটনাস্থলে আসেন এবং বেশি দামে লবন বিক্রির কারনে ওই দোকানের মালিক বিমলকে ৩ হাজার টাকা জরিমানা করেন।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের বরিশাল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শাহ শোয়াইব মিয়া বলেন, লবনের দাম বাড়িয়ে বিক্রির খবর বিভিন্ন জায়গা থেকে তারা পেয়েছেন। ভোক্তাদের পাওয়া অভিযোগের সূত্র ধরে বরিশালে অভিযানে নেমেছেন তারা। এরইমধ্যে হাসপাতালরোডে এক ব্যবসায়ীকে বেশি দামে লবন বিক্রির কারণে জরিমানা করা হয়েছে। আর একটি অভিযোগ পেয়ে বর্তমানে তিনি পলাশপুরে রয়েছেন।ওই এলাকার বাসিন্দা নয়ন হাওলাদার জানান, তিনি স্থানীয় নাবিলা স্টোর থেকে মোল্লা সুপার সল্টের ১ কেজি লবন দ্বিগুন দামে ক্রয় করেন। বিষয়টি সন্দেহ হলে তিনি সাংবাদিকদের সহায়তায় জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তরকে জানান। তারা এসে প্রমান পেয়ে দোকানীকে জরিমানা করেন। তবে লবনের দাম বৃদ্ধির কোন খবর দিতে পারেননি ব্যবসায়ীরা। তাদের দাবী দাম বৃদ্ধির বিষয়টি এটা শ্রেফ গুজব। এদিকে যদিও ক্রেতা-বিক্রেতারা নির্দিষ্ট করে কারো কাছ থেকে লবনের মূল্য বৃদ্ধির কথা শুনেছেন বলে জানাতে পারেনি, তাদের দাবি লোকমুখে এ কথা ছড়িয়ে পড়েছে। দক্ষিন আলেকান্দার বাসিন্দা রহিমা আক্তার বলেন, তার বাড়ির আশপাশের লোকজন অনলাইনে মূল্য বৃদ্ধি হতে পারে এমন কথা শুনে বেশ কয়েক প্যাকেট করে লবন কিনেছেন। তাই তিনিও বিষয়টি তাদের কাছ থেকে শুনে লবন কিনতে উদ্যত হন। এদিকে বরিশাল নগরের বাজাররোড এলাকার বড়বাজারের মুদি ব্যবসায়ী ফিরোজ জানান, বিগত কয়েকদিনে যে লবন বিক্রি করেছেন, তার থেকে আজ বিক্রি বেশি হয়েছে। আর দামও অপরিবর্তিত রয়েছে। তিনি বলেন, ক্রেতারা লবনের মূল্য বৃদ্ধি আশঙ্কা করছেন, তবে স্থানীয় ডিলারের সাথে কথা বলে তেমনটা জানাযায়নি। এদিকে নগরের বাংলাবাজার এলাকার ব্যবসায়ীরা জানান, স্বাভাবিক দিনের থেকে আজ মঙ্গলবার সকাল থেকে বাংলাবাজারের প্রায় প্রতিটি দোকানেই ক্রেতারা বেশ কয়েক প্যাকেট করে লবন নিয়েছেন। তবে বাস্তবতায় লবনের দাম বাড়েনি। ব্যবসায়ি রফিকুল ইসলাম জানান, বাজারে কোন কোম্পানির লবনের দাম বাড়েনি। ৩২ থেকে ৩৫ টাকার মধ্যেই কেজিপ্রতি এসিআই, কনফিডেন্স, মোল্লাসহ বিভিন্ন কোম্পানির লবন বিক্রি হয়েছে আজ। এদিকে বাংলাবাজার, বড়বাজারে কোন লবন কোম্পানির মার্কেটিং এর লোক আসেনি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD