মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১১ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বাউফ‌লে জুয়ার আসর থে‌কে ৭ জুয়া‌ড়ি গ্রেফতার

বাউফ‌লে জুয়ার আসর থে‌কে ৭ জুয়া‌ড়ি গ্রেফতার

Sharing is caring!

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধিঃ

পটুয়াখালীর বাউফলের কালাইয়া এলাকায় জুয়ার আসর থেকে তাস খেলা অবস্থায় ৭ জুয়ারিকে গ্রেফতার করে‌ছে বাউফল থানা পু‌লিশ ।

বৃহস্প‌তিবার গভীর রা‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে তা‌দের‌কে গ্রেফতার করা হয়। এব্যাপা‌রে মামলা দা‌য়ে‌রের পর শুক্রবার দুপু‌রে গ্রেফতারকৃত‌দের আদাল‌তের মাধ্য‌মে পটুয়াখালী জেলা কারাগা‌রে প্রেরণ করা হ‌য়ে‌ছে।

গ্রেফতারকৃতরা হ‌লেন ‌মোহাম্মাদ আলাউদ্দিন বেপারী (৫৫) পিতা মৃত.আলী আহমদ বেপারী, মোহাম্মাদ বাবুল হাওলাদার (৩৮) পিতা.সামসুল হক চৌকিদার, মোহাম্মাদ মন্টু সিকদার (৬২) পিতা মৃত.আলী সিকদার, মোহাম্মাদ কবির বেপারী (৩৮) পিতা আলকেচ বেপারী, মোহাম্মাদ মজিবুর মৃধা (৪৫) পিতা মৃত. আবদুল খালেক ওরফে কুট্টি মৃধা, মোহাম্মাদ নিজাম হাওলাদার (৩৫) পিতা মৃত. লালু হাওলাদার, মোহাম্মাদ কামাল সরদার (২৮) পিতা মোকলেছ সরদার। এদের সবার বাড়ী বাউফল উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায়।

বাউফল থানার ও‌সি খোন্দকার মোস্তা‌ফিজুর রহমান জানান, উপজেলার কালাইযা ইউনিয়ানের ২নং ওয়ার্ডের এক‌টি বাসায় ক‌তিপয় লোক জুয়া খেল‌ছে এমন গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে তাৎক্ষ‌নিক সেখা‌নে অ‌ভিযান চালা‌নো হয়। এক পর্যা‌য়ে বাউফল থানার এসআই মৃনাল চন্দ্র সিকদার, এএসআই সুমন হাওলাদার ও তাদের সঙ্গীও ফোর্সসহ অভিযান চালিয়ে কালাইয়া বন্দ‌রের টেম্পুস্টা‌ন্ডের শ‌হিদুল বেপা‌রির বাড়ীর সাম‌নের স্থান থে‌কে তা‌দের‌কে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন।

এসময় নগদ টাকা, তাসসহ জুয়া খেলার অন্যান্য সরঞ্জামা‌দি জব্দ করা হয়। তি‌নি আ‌রো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা রুজু হয়েছে এবং শুক্রবার দুপু‌রে আসামীদের জেলহাজতে পাঠানো হয়েছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD