শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২

বরিশালে স্কুলছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার ২

Sharing is caring!

বরিশালের উজিরপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে থানায় মামলা করেছে ওই ছাত্রী।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় ধর্ষণের ঘটনায় ওই ছাত্রী শুক্রবার (১৫ নভেম্বর) নিজেই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

গ্রেফতার দু’জন হলো বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার আয়নাল বয়াতীর ছেলে নুরুল ইসলাম বয়াতী (২০) ও গোপালগঞ্জের কোটালীপাড়ারার কালারবাড়ি এলাকার আলী আকবরের ছেলে তরিকুল ইসলাম (১৯)।

মামলা সূত্রে জানা যায়, উজিরপুর উপজেলার সাতলা ইউনিয়নের পটিবাড়ি এলাকার বাসিন্দা ওই ছাত্রীকে কু প্রস্তাব দিয়ে আসছিলে বাড়ির পাশের ওমর খানের মাছের ঘেরের কর্মচারী নুরুল ও তরিকুল। এতে রাজি না হওয়ায় বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় চাচার বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার সময় ওই স্কুলছাত্রীর মুখ চেপে ধরে তাকে তুলে নিয়ে যায় নুরুল ও তরিকুল। এসময় ওই ছাত্রীর সঙ্গে থাকা ছয় বছরের ছোট চাচাতো বোনকে ভয় দেখিয়ে পাঠিয়ে দেয় দু’জন। পরে তারা ওমর খানের ঘেরের একটি ঘরে নিয়ে ধর্ষণ করে সেই ছাত্রীকে। ধর্ষণ শেষে রাত ১০টার দিকে তার হাত-পা-মুখ বেঁধে ঘেরের পানিতে গলা পর্যন্ত চুবিয়ে রাখে।

স্বজনরা ওই ছাত্রীর চাচাতো বোনের কাছ থেকে বিষয়টি জানতে পেরে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে তাকে ঘেরের পুকুর থেকে মুখে পলিথিন ও হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। গ্রামবাসী ওই দু’জনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।

উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিশির কুমার পাল জানান, দুই যুবককে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে। পাশাপাশি ভিকটিমকে মেডিক্যাল পরীক্ষার জন্য বরিশালে পাঠানো হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD