মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে প্রথম দিনে ৪৯ লাখ টাকার কর আদায়

বরিশালে প্রথম দিনে ৪৯ লাখ টাকার কর আদায়

Sharing is caring!

বরিশাল নগরের ক্লাব রোডের বরিশাল ক্লাব মিলানয়তনে ৭ দিনব্যাপী কর মেলার প্রথম দিনেই সেবা গ্রহনকারী ও করদাতাদের ভিড় দেখা গেছে। বৃহষ্পতিবার (১৪ নভেম্বর) মেলার প্রথম দিনেই আয়কর প্রদানের পাশাপাশি নানা বিষয়ে অবহিত হয়েছেন সেবা গ্রহিতারা। যদিও গত বছরের প্রথমদিনের হিসেব অনুযায়ী এবারের প্রথমদিনে প্রায় ৬ লাখ টাকা কম কর আদায় হয়েছে। তবে গত বছরের হিসেবে প্রথমদিনে প্রায় ২ হাজার জন বেশি সেবাগ্রহন করেছেন এবারে। বরিশাল কর অঞ্চলের উপ কর কমিশনার (প্রশাসন) মো. আবুল কালাম আজাদ জানান, এবারে বরিশালে মেলার প্রথম দিনে ৪৯ লাখ ৩২ হাজার ৩২৯ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ১ হাজার ৩০৮ জন করদাতা। নতুন ই- টিআইএন গ্রহন করেছেন ৫১ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন ৫ হাজার ২২৩৭ জন। আর গত বছর প্রথমদিনে ৫৫ লাখ ৫৪ হাজার ৩৫৬ টাকা কর আদায় করা হয়েছিলো। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছিলেন ১ হাজার ৩৩৮ জন করদাতা। নতুন ই- টিআইএন এর মাধ্যমে করদাতা হয়েছিলেন ৮৫ জন। সেবাগ্রহণ করেছিলেন ৩ হাজার ২০৮ জন। উল্লেখ্য বিভাগীয় পর্যা‌য়ের এ মেলা আজ ১৪ নভেম্বর থে‌কে শুরু হ‌য়ে চল‌বে আগামী ২০ ন‌ভেম্বর পর্যন্ত। ব‌রিশাল ক্লা‌বে বিভাগীয় পর্যা‌য়ের এ মেলা প্র‌তি‌দিন সকাল সা‌ড়ে ৯ টা থে‌কে বি‌কেল ৫ টা পর্যন্ত চল‌বে। মেলায় কর প্রদানকারী‌দের জন্য ১৭ টি বুথের ব্যবস্থা রাখা হ‌য়ে‌ছে। যেখান থে‌কে নাগ‌রিকরা যে‌কোন ধরনের সেবা পা‌চ্ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD