মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালের বর্ধিত এলাকার কাঁচাসড়ক অচিরেই পাকা করার উদ্যোগ

বরিশালের বর্ধিত এলাকার কাঁচাসড়ক অচিরেই পাকা করার উদ্যোগ

Sharing is caring!

বরিশাল নগরের বর্ধিত এলাকার কাঁচা সড়কগুলো অচিরেই পাকা করার উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ।

বুধবার (১৩ নভেম্বর) বিকেলে ব‌রিশাল নগরের বিসিক বটতলা মোড় এলাকায় অনুষ্ঠিত বরিশাল মহানগর আওয়ামী লীগের ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে সভাপতিত্ব করেন ব‌রিশাল নগরের দুই নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ফারুক আহম্মেদ পান্না।

মেয়র সাদিক আবদুল্লাহ বলেন, আমি বরিশাল নগরে টেকসই উন্নয়ন করতে চাই। সদ্য বয়ে যাওয়া ঘূর্ণিঝড় বুলবুলে বরিশাল নগরে যারা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। ঘূর্ণিঝড় বুলবুলের সময় আমি নগরের পাড়া-মহল্লায় ঘুরে ঘুরে জলাবদ্ধতার মূল কারণ উদঘাটন করেছি। আমাদের যে কয়টা খাল আছে তা পুনরুদ্ধার করতে হবে।

তিনি বলেন, একটা সময় বরিশাল সিটি করপোরেশন ছিল লুটপাটের জায়গা। আমি তা বন্ধ করে সব কর্মকর্তা-কর্মচারীকে জনগণের সেবায় কাজ করাচ্ছি। তারা আপনাদের কাজ করতে বাধ্য। কারণ জনগণের টাকায় তাদের বেতন ভাতা চলে।

মেয়র বলেন, নবীণ ও প্রবীণদের সমন্বয়ে আগামীতে তৃর্ণমূলের ত্যাগীদের নিয়ে শক্তিশালী আওয়ামী লীগ গঠন করে প্রধানমন্ত্রীর হাতকে আরও শক্তিশালী করা হবে।

তিনি বলেন, আমার পরিবার হচ্ছে শতভাগ রাজনৈতিক পরিবার। আমি ১৯৭৫ সালের ১৫ আগস্ট মায়ের কোলে ছিলাম। ঘাতকদের গুলিতে সেদিনই মারা যেতে পারতাম। কিন্তু আপনাদের সেবা করার জন্য আল্লাহতায়ালা হয়তো আমাকে বাঁচিয়ে রেখেছেন। আমি নগর পিতা নয়, একজন খাদেম হিসেবে আপনাদের জন্য কাজ করতে চাই। আপনাদের ভালোবাসা ছাড়া আমার আর কিছুই চাওয়ার নাই।

সম্মেলনের উদ্বোধন করেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলাল।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD