মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে আগ্নেয়াস্ত্রসহ দস্যু আটক

বরিশালে আগ্নেয়াস্ত্রসহ দস্যু আটক

Sharing is caring!

বরিশালে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ সাইদুল ইসলাম হাওলাদার ওরফে শহিদুল (৪০) নামে এক দস্যুকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে র‌্যাব-৮ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

শহিদুল বাগেরহাটের শরণখোলা থানার রতিয়া রাজাপুর এলাকার মৃত সৈয়জদ্দিন হাওলাদারের ছেলে।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন, ইলিশ মৌসুমে জেলেদের অপহরণ ও চাঁদা আদায়ের জন্য দস্যু শহিদুল পিরোজপুর জেলার সদর থানার বেকুটিয়া ফেরিঘাট এলাকায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল সোমবার (১১ নভেম্বর) দিনগত মধ্যরাতে সেখানে অভিযান চালিয়ে শহিদুলকে আটক করে। এসময় তার কাছ থেকে একটি বিদেশি একনালা বন্দুক, দু’টি দেশীয় একনালা বন্দুক, দু’টি রামদা, ৯ রাউন্ড গুলিসহ অন্য ব্যবহার্য জিনিসপত্র উদ্ধার করা হয়।

আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের শহিদুল স্বীকার করে যে, তারা ডাকাতি করার উদ্দেশে শরণখোলা থেকে এসেছে।

এ ঘটনায় র‍্যাব-৮, বরিশাল সিপিএসসির ডিএডি মো. আবুল কালাম আজাদ বাদী হয়ে পিরোজপুর জেলার সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করেন।

ফেরিঘাটের উত্তর-পশ্চিমে ইঞ্জিনচালিত অনেক মাছ ধরার নৌকা বাঁধা অবস্থায় থাকে। গোয়েন্দা তথ্য থেকে জানা যায়, দস্যুদল এসব নৌকা ডাকাতি কাজে ব্যবহারের উদ্দেশে ওই স্থানে অবস্থান নেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD