শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরে গেছে আশ্রয়গ্রহনকারীরা

বরিশালে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরে গেছে আশ্রয়গ্রহনকারীরা

Sharing is caring!

বরিশালে নিরাপদ আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরে গেছে আশ্রয়গ্রহনকারীরা। সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে পর্যায়ক্রমে আশ্রয়গ্রহনকারীরা নিজেদের বাড়ি ঘরে ফিরে গেছে বলে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিশ্চিত হওয়া গেছে। দুপুরে জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান কর্তৃক উপস্থাপিত প্রাথমিক তথ্য সূত্রে জানাগেছে, জেলার নির্ধারিত সাইক্লোন সেল্টার সেন্টারসহ ৬৫৫ টি আশ্রয়কেন্দ্রে আশ্রয় গ্রহন করে প্রায় ১ লক্ষ ২০ হাজার তার মধ্যে নারী ও শিশু ৬১ হাজার জন, পুরুষ ৫৯ জন। আজ সকালে আশ্রয়কেন্দ্র থেকে আশ্রিতরা নিজের বাড়ি ঘরে ফিরেছে। আশ্রয়কেন্দ্রগুলোতে সার্বক্ষনিক নিরাপত্তা ও শুকনো খাবার সরবরাহ করা হয়েছিলো। আশ্রয়গ্রহণকারী মানুষের অবস্থান আনন্দমুখর করার জন্য খিচুড়ি রান্না এবং বিভিন্ন খাবার পরিবেশন করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এদিকে জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, ঘুর্নিঝড়ে গোটা জেলায় গাছ চাপায় ১ জন নারীর মৃত্যু হয়েছে। মৃত আশালতা মজুমদার (৬৫) উজিরপুর উপজেলার ১ নং ওয়ার্ডের বাসিন্দা। তা র বসতবাড়ির উপরে ঘুর্নিঝড়ে ফলে গাছ ভেঙ্গে পরলে গাছের আঘাতে তার মৃত্যু হয়। ঘটনার পরপরই জেলা প্রশাসন বরিশালের পক্ষ থেকে নিহত নারীর পরিবারকে ২৫ হাজার টাকা অর্থিক সহায়তা প্রদান করা হয় পাশাপাশি তাকে একটি দুর্যোগ সহনশীল ঘর নির্মাণ করে দেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান। তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, ঘর নির্মাণের জন্য ঢেউটিন, ত্রাণ সামগ্রী, কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত আছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD