মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে আশ্রয়কেন্দ্রে অর্ধলাখ মানুষ

বরিশালে আশ্রয়কেন্দ্রে অর্ধলাখ মানুষ

Sharing is caring!

শক্তি সঞ্চার করে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। এর প্রভাবে গোটা বরিশাল বিভাগ জুড়েই বৈরি আবহাওয়া বিরাজ করছে। কখনো মাঝারি, কখনো ভারী বৃষ্টি হচ্ছে। বন্ধ রয়েছে মাল-যাত্রীবাহী সব নৌযান।

এরই মধ্যে বরিশালের বিভিন্ন অঞ্চলে নিরাপদ আশ্রয়ে জন্য সাইক্লোন শেল্টার সেন্টারসহ নিরাপদ আশ্রয়কেন্দ্রগুলোতে যেতে শুরু করেছে মানুষজন। তবে, এখনো অনেকেরই নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাওয়া নিয়ে অনীহা রয়েছে। তাদের বুঝিয়ে আশ্রয়কেন্দ্রে পাঠানোসহ সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছে স্থানীয় প্রশাসনসহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

বরিশাল জেলা প্রশাসনের কন্ট্রোল রুম থেকে পাওয়া তথ্যমতে, শনিবার (৯ নভেম্বর) বিকেল পৌনে ৪টা পর্যন্ত জেলার ২৩২টি আশ্রয়কেন্দ্রে প্রায় ৫০ হাজার লোক নিরাপদ আশ্রয়কেন্দ্রে গিয়েছেন।

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) বরিশালের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রশীদ জানান, দুপুর ২টা পর্যন্ত তার আওতাধীন বরিশাল সদর, পটুয়াখালীর দশমিনা, গলাচিপা, রাঙ্গাবালী, পিরোজপুরের মঠবাড়িয়া ও বাগেরহাটের শরণখোলায় নিরাপদ আশ্রয়কেন্দ্রে ৩২ হাজার মানুষ আশ্রয় নিয়েছে। বাকিদেরও আশ্রয়কেন্দ্রে নেওয়ার জন্য স্বেচ্ছাসেবকরা মাঠপর্যায়ে কাজ করছেন।

বরিশালের বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেন, অনাগ্রহ থাকলেও জীবন ও নিরাপত্তার কথা চিন্তা করে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে। তাদের সম্পদের নিরাপত্তা যতটা সম্ভব আইনশৃঙ্খলা বাহিনী দেওয়ার চেষ্টা করবে।

বরিশাল আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বিকেল ৩টা পর্যন্ত বরিশালে ৫৫ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। বাতাসের গতিবেগ তেমন একটা বাড়েনি, তবে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, দক্ষিণাঞ্চলের নদ-নদীর পানি স্বাভাবিক সময়ের থেকে কিছুটা বেড়েছে। তবে, এখনো কোনো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD