মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালজুড়ে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব

বরিশালজুড়ে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাব

Sharing is caring!

শক্তি সঞ্চার করে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় বুলবুল। এর প্রভাবে শুক্রবারের মতো শনিবারেও (৯ নভেম্বর) বরিশাল বিভাগজুড়েই বৈরী আবহাওয়া বিরাজ করেছে। বন্ধ রয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল।

শনিবার সকাল থেকে থেমে থেমে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বরিশালে। সঙ্গে মৌসুম অনুযায়ী তাপমাত্রা ও বাতাসের গতিবেগও স্বাভাবিক রয়েছে। তবে, শনিবার ভোরে বাতাসের গতিবেগ কিছুটা বেড়ে যায়।

স্থানীয় আবহাওয়া অফিসের তথ্য মতে, সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বরিশাল জেলায় ৩৩ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ঘূর্ণিঝড় বুলবুলের কারণে বৃষ্টি দিনভর অব্যাহত থাকবে এবং সময়ের সঙ্গে সঙ্গে বাতাসের গতিবেগ বাড়বে বলে জানিয়েছেন পর্যবেক্ষকরা।

কেন্দ্রীয় আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, সর্বশেষ বিজ্ঞপ্তি (২২ নং) অনুযায়ী শনিবার সকাল ৬টায় পায়রা সমুদ্রবন্দর থেকে ৩৭৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল ঘূর্ণিঝড় বুলবুল। যে কারণে এ বন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি বন্দর সংলগ্ন উপকূলীয় জেলা পটুয়াখালী, ভোলা, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি ও বরগুনা এবং তাদের অদূরবর্তী চর ও দ্বীপগুলোতে ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে।

সকাল থেকে বরিশাল বিভাগের বিভিন্ন উপজেলায় বিশেষ করে উপকূলীয় এলাকার জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন বরিশালের আঞ্চলিক কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রশীদ।

তিনি জানান, উপকূলীয় এলাকায় প্রশাসন ও সিপিপিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবকরা ঘূর্ণিঝড়ের বিষয়ে সতকর্তামূলত প্রচারণা চালিয়ে যাচ্ছে। বরিশাল বিভাগজুড়ে দুই হাজার ৯৪টি সাইক্লোন সেল্টারসহ বিভিন্ন বিদ্যালয়ভবনসহ পাকা ও নিরাপদ স্থাপনা প্রস্তুত রাখা হয়েছে আশ্রয়ের জন্য। প্রস্তুত করা হয়েছে এলাকা ও আশ্রয়কেন্দ্রভিত্তিক মেডিক্যাল টিম। পাশাপাশি ফায়ার সার্ভিস, জেলা পুলিশ, নৌ-পুলিশ এবং কোস্টগার্ডের সদস্যদেরও বিভিন্ন কাজে এরইমধ্যে নিয়োজিত রাখা হয়েছে।

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে নদ-নদীর পানি জোয়ারের সময় কিছুটা বাড়ছে। আর আবহাওয়া অফিস থেকে বরিশাল নদীবন্দরে চার নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ’র নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের পরিদর্শক কবির হোসেন।

তিনি বলেন, এর আগে গতকাল থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখা হয়। আর কেন্দ্রীয়ভাবে উপকূলমুখী নৌযান চলাচল বন্ধ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD