মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
ব‌রিশা‌লে ২৩২ সাই‌ক্লোন সেল্টার প্রস্তুত, খোলা হ‌য়ে‌ছে ক‌ন্ট্রোল রুম

ব‌রিশা‌লে ২৩২ সাই‌ক্লোন সেল্টার প্রস্তুত, খোলা হ‌য়ে‌ছে ক‌ন্ট্রোল রুম

Sharing is caring!

ব‌রিশা‌লে ঘু‌র্ণিঝড় বুলবুল মো‌কাবেলায় জেলা দু‌র্যোগ ও ব্যবস্থাপনা ক‌মি‌টি জরুরী সভা ক‌রে‌ছে, খোলা হ‌য়ে‌ছে এক‌টি ক‌ন্ট্রোলরুম।

শুক্রবার (০৮ ন‌ভেম্বর) বেলা সা‌ড়ে ১১ টায় ব‌রিশাল জেলা প্রশাস‌কের স‌ম্মেলন ক‌ক্ষে এই সভা অনু‌ষ্ঠিত হয়। সভায় বি‌ভিন্ন সরকা‌রি ও বেসরকা‌রি দপ্ত‌রের কর্মকর্তা এবং উন্নয়ন সংগঠ‌নের প্রতি‌নি‌ধিরা উপ‌স্থিত ছি‌লেন। সভায় জেলা প্রশাসক এসএম অ‌জিয়র রহমান জানান, ব‌রিশা‌ল জেলায় ২৩২ টি সাই‌ক্লোন সেল্টার কেন্দ্র প্রস্তুত র‌য়ে‌ছে। এছাড়া প্র‌য়োজনে বি‌ভিন্ন বিদ্যালয় ভবন আমরা নিরাপদ আশ্রয়ের জন্য ব্যবহার কর‌বো। ‌

সি‌পি‌পি, রে‌ডি‌ক্রি‌সেন্টসহ বি‌ভিন্ন বেসরকা‌রি প্র‌তিষ্ঠা‌নের সেচ্ছা‌সেবকরা প্রস্তুত র‌য়ে‌ছেন। পাশাপাশি আইন শৃঙ্খলা বা‌হিনী, ফায়ার সা‌র্ভিস ও রোভার স্কাউটের সদস্যরাও যে কোন ধর‌নের সহায়তা কর‌বে। ‌তি‌নি ব‌লেন, সরকা‌রের উচ্চ পর্যায় থে‌কে ঘূ‌র্ণিঝড় মোকা‌বেলায় সা‌র্বিক সব বিষ‌য়ে খোজ খবর রাখ‌ছে। আমরা এরইম‌ধ্যে উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা‌দের সা‌থে এ বিষ‌য়ে প্রস্তু‌তিমূলক সভা ক‌রে‌ছি। ‌তি‌নি বলেন, ২ শত মে‌ট্রিকটন চাল, শুক‌নোখাবারসহ প্র‌য়োজনীয় ত্রাণ সামগ্রী মজুদ আ‌ছে। আমরা ঘু‌র্ণিঝ‌ড়ের সতর্ক বার্তা দে‌খে সবাই‌কে নিরাপদ আশ্র‌য়ে যাওয়ার ব্যবস্থা কর‌বো, ত‌বে সবার জন্য বল‌বো কেউ যেন ঝু‌কি নি‌য়ে অ‌নিরাপদ আশ্র‌য়ে না থা‌কেন।

সভায় জনসাধারণ‌কে সরকা‌রি নি‌র্দেশনা মে‌নে জানমা‌লের রক্ষায় সবাই‌কে যারযার অবন্থান থে‌কে সহ‌যোগীতার অনু‌রোধ জান‌নো হয়। একইসা‌থে সরকা‌রি সং‌শ্লিষ্ট সকল কর্মকর্তা‌কে ঘূ‌র্নিঝড় বুলবু‌লের গ‌তি‌বি‌ধি লক্ষ রে‌খে সে অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহ‌নের ‌নি‌র্দেশ দেয়া হয়। এছাড়া ঘূ‌র্ণিঝড় বুলবুল মোকা‌বেলায় প্রস্তু‌তির জন্য যে ওকান সময় জরুরী সভা করার সিদ্ধান্ত নেয়া হয়। পাশাপা‌শি সভায় সং‌শ্লিষ্ট সরকা‌রি সকল কর্মকর্তার ছু‌টি বা‌তি‌লের ঘোষনা দেয় জেলা প্রশাসক এসএম অ‌জিয়র রহমান।

উ‌ল্লেখ্য ব‌রিশাল জেলা প্রশাস‌নের খোলা ক‌ন্ট্রোল রু‌মের নাম্বার ০১৭৪১১৯৬৯৩৯ ও ০৪৩১৬৩৮৬৩। এ‌দি‌কে সকাল থে‌কে ব‌রিশা‌লে গু‌ড়ি গু‌ড়ি বৃষ্টি হ‌চ্ছে। সি‌পি‌পির পক্ষ থে‌কে নদী তীরবর্তী এলাকায় সতর্কতামূলক প্রচারনা চালা‌নো হ‌চ্ছে। অপর‌দি‌কে নদী বন্দরে ১ নম্বর সতর্কতা সং‌কেত থাকায় অভ্যন্তরীণ রু‌টে সতর্ক হ‌য়ে নৌযান চলচ‌লের নি‌র্দেশ দেয়া হ‌য়ে‌ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD