মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৃষ্টি হচ্ছে

বরিশালে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বৃষ্টি হচ্ছে

Sharing is caring!

ঘুর্ণিঝড় বুলবুল’র প্রভাবে বরিশালে কিছুটা বৈরি আবহাওয়া বিরাজ করছে। শুক্রবার (০৮ নভেম্বর) সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে, সাথে বৃষ্টিপাত হচ্ছে। সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হলেও বেলা সাড়ে ১২ টা থেকে বৃষ্টিপাতের পরিমান কিছুটা বেড়েছে। বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, মূলত বেলা ১২ টার বৃষ্টিপাত হচ্ছে। সেই হিসেবে সর্বোশেষ বেলা ৩ টা পর্যন্ত বরিশালে ২.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর আজকের দিনে বরিশালে সর্বোচ্চ ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোনিম্ন ২২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। একটু শীতল আবহাওয়া থাকলেও এ তাপমাত্রা মৌসুম অনুযায়ী স্বাভাবিক বলে জানান তিনি।তিনি আরো বলেন, ঘূর্ণিঝড় বুলবুলের কারনে এ বৃষ্টিপাত হচ্ছে। ঘূর্ণিঝড়টি যতো উপকূলের দিকে ধেয়ে আসবে আবহাওয়া ততো বিরুপ আকার ধারণ করবে। আর ঘূর্ণিঝড়ের বর্তমান অবস্থায় এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে, তবে দুর্বল হয়ে গেলে তা ভারতের উপকূলে গিয়ে আঘাত হানবে। আর এটি সাগরে যতো বেশি অবস্থান করবে ততো শক্তিশালী হয়ে ওঠার সম্ভবনা রয়েছে বলেও জানান তিনি। এদিকে কেন্দ্রীয় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পায়রা নদী বন্দরসহ সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। অপরদিকে টানা বৃষ্টির কারনে রাস্তাঘাট অনেকটাই ফাকা। গণপরিবহনের সংখ্যা যেমন কম তেমনি যাত্রীর সংখ্যাও অনেকটাই কম। এদিকে অভ্যন্তরীন রুটে লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা না থাকায় সকাল থেকেই লঞ্চ চলছে, তবে যাত্রী সংখ্যা কিছুটা কম। বরিশাল নদী বন্দর কর্মকর্তা (যুগ্ম পরিচালক) আজমল হুদা মিঠু সরকার জানান, এখনো নদী বন্দরে ১ নম্বর সতর্ক সংকেত দেয়া রয়েছে। তাই এ মুহুর্তে বরিশালের অভ্যন্তরীন রুটের বিষয়ে কোন সিদ্ধান্ত দিতে পারছি না। তবে সংকেত পরিবর্তন হলে এবং আবহাওয়া খারাপ হলে সম্বাভ্য বিপদ এড়াতে লঞ্চ চলাচল পূর্বের মতো বন্ধ ঘোষনা করা হতে পারে। এদিকে বিকেল ৩ টায় বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় সার্বিক প্রস্তুতি নিয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। এ ধরনের জরুরী সভা বরিশালের পার্শবর্তী ঝালকাঠি জেলা প্রশাসন করেছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ঝালকাঠিতে সাইক্লোন সেল্টারসহ নিরাপদ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে ত্রাণ সামগ্রীসহ সার্বিক সবকিছু।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD