মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সততার সাথে যারা কাজ করবে তাদের সাথে সবসময় আছি : ববি ভিসি

সততার সাথে যারা কাজ করবে তাদের সাথে সবসময় আছি : ববি ভিসি

Sharing is caring!

বরিশাল বিশ্ববিদ্যালয়ে সদ্য দায়িত্ব গ্রহনকারী উপাচার্য (ভিসি) ড. মোঃ ছাদেকুল আরেফিন বলেছেন, আমি মনে করি বরিশাল বিশ্ববিদ্যালয়টি আমার বিশ্ববিদ্যালয়। একটি নির্দিষ্ট সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলো না, সেসময়ে একটা শুণ্যতা সৃষ্টি হয়েছিলো। সেই জায়গা থেকে হয়তো অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আমি একটি মোটো নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ে এসেছি। সেটি হলো, “শিক্ষা ও গবেষনার কার্যক্রমকে উন্নীত করার সাথে সাথে সহশিক্ষা অর্থাৎ এক্সটা কারিকুলামের যে কার্যক্রম রয়েছে তারও উন্নতি ঘটিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিতি দেয়া”। এজন্য আমাকে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষনা কার্যক্রম সমানতালে এগিয়ে নিয়ে যেতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমেরও সুযোগ করে দিতে হবে। আর সেই জায়গা থেকেই বরিশাল বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিক ভাবে পরিচিতো করতে চাই। এজন্য সকল স্তরের বরিশাল বাসীর সহযোগীতা প্রয়োজন, আর আমি তা চাই।

বুধবার (০৬ নভেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহনের পর বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দফতরে সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন তিনি।

এসময় উপাচার্য ড. মো. ছাদেকুল আরেফিন (আরেফিন মাতিন) আরো বলেন, আমার প্রথম কাজ হবে প্রথম বর্ষের স্থগিত থাকা ভর্তি পরীক্ষা সম্পন্ন করা। আমরা এরইমধ্যে একটি স্ট্যাডি করেছি, আশাকরি দ্রুতসময়ের মধ্যে আমরা ভর্তি পরীক্ষা সম্পন্ন করবো। আর যদি শিক্ষা কার্যক্রমকে যথাযথভাবে পরিচালনা করা যায় তাহলে সেশন জট কমানো সম্ভব হবে।

তিনি বলেন, আমার শক্তি হলো এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। আর সহযোগী শক্তি আপনারা সাংবাদিকরা। এই শক্তি দিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে চাই। মনে রাখতে হবে সকলের সহযোগীতায় ভালো কাজ হয়। গণমাধ্যমের ভূমিকা সবসময় ইতিবাচক হতে হয়, নেতিবাচক নয়। বরিশালের গণমাধ্যমের কাছে আহবান করবো, এই বিশ্ববিদ্যালয়টি আপনাদের, আমি ৪ বছরের জন্য নিযুক্ত হয়েছি। আমায় আবার ফিরে যেতে হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। আমি শিক্ষা-গবেষনা এবং পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে এই বিশ্ববিদ্যালয়কে জাতীয় ও আন্তর্জাতিকভাবে পরিচিতি লাভ করাতে চাই। সেই জায়গাতে গণমাধ্যমের ভূমিকা রয়েছে, আপনারা যতো ইতিবাচক সহায়তা করবেন, ততো আমরা এগিয়ে যাবো।

ভিসি বলেন, আমি চাই সবাইকে নিয়ে কাজ করতে। কিন্তু অসৎ ও অন্যায্য লোক নিয়ে কাজ করতে চাই না। আমার স্পষ্ট একটা ম্যাসেজ সততার সাথে যারা কাজ করবে তাদের সাথে সবসময় আছি, অন্যথায় দূরে সরিয়ে দেয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD