মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে জেল হত্যা দিবস পালিত

বরিশালে জেল হত্যা দিবস পালিত

Sharing is caring!

বরিশালে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জেল হত্যা দিবস। দিবসটি পালন উপলক্ষে জেলা ও নগর আওয়ামী লীগ পৃথক কর্মসূচি পালন করেছে। কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার (৩ নভেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে দলীয় কার্যালয়ে দলীয়, জাতীয় ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে।

সকাল ৯টায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র নগরীর সোহেল চত্বরে দলীয় কার্যলয় সংলগ্ন বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন। পরে জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুসের নেতৃত্বে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এরপর মহানগর আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের নেতৃৃত্বে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার ও প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি ১ মিনিটের নিরবতা পালন করা হয়।

এদিকে জেল হত্যা দিবস আলোচনা সভা করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন, বরিশাল জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক এমপি অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। বরিশাল মহানগর আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তৃতা করেন, সাধারন সম্পাদক এ্যাডভোকেট এ. কে.এম জাহাঙ্গীরসহ অন্যান্যরা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD