মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
গণতান্ত্রিক পরিবেশ ধ্বংসকরে দলদাসে পরিনত করেছে-জোনায়েদ সাকি

গণতান্ত্রিক পরিবেশ ধ্বংসকরে দলদাসে পরিনত করেছে-জোনায়েদ সাকি

Sharing is caring!

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দেশে গুম-খুন, ধর্ষণ আর উন্নয়নের নামে জনগণের ট্যাক্সের টাকা লোপাট আজ স্বাভাবিক নিয়মে পরিনত হয়েছে। জনগণের জীবনের নিরাপত্তা দিতে ব্যর্থ বর্তমান সরকার। দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের গণতান্ত্রিক পরিবেশ ধ্বংসকরে দলদাসে পরিনত করেছে। আবাসিক হলগুলোতে টর্চার সেলের মাধ্যমে তারা ছাত্রদের নিয়ন্ত্রন করছে।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ ছাত্র ফেডারেশন বিভাগীয় সমন্বয় কমিটির আয়োজনে দুর্নীতি ও ধর্ষনবিরোধী বিভাগীয় সমাবেশে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় জোনায়েদ সাকি আরো বলেন, দেশের স্বার্থে প্রশ্ন তোলায় তাদের লাঠিয়াল বাহিনী সন্ত্রাসী তান্ডব চালায়। তারা (ছাত্রলীগ) নিজের সহপাঠীকে খুন করতেও কুন্ঠা বোধ করেনা। অগণতান্ত্রিক ভাবে ক্ষমতায় টিকে থাকতে তারা সর্বত্র ভয়ের রাজত্ব স্থাপন করতে চায়। তাই দেশের এই সংকটাপন্ন অবস্থায় ভয়কে জয় করে ছাত্র তরুণদের ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে বর্তমান সময়ের স্বৈরাচারী শাসনকে প্রতিহত করতে হবে।

ছাত্র ফেডারেশনের বিভাগীয় সমন্বয়ক ও জেলা শাখার আহ্বায়ক নবীন আহমেদের সভাপতিত্বে সমাবেশে ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাহিদ সুজন বলেন, লুটপাট-দুর্নীতি-ধর্ষনের এই চিত্র মুক্তিযুদ্ধের আকাঙ্খার বাংলাদেশ নয়। তাই ইতিহাসের ধারাবাহিকতায় বর্তমানের তরুণ ছাত্রসমাজকে সাথে নিয়ে জনগণের আকাঙ্খার গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা ছাত্র ফেডারেশন অঙ্গিকারাবদ্ধ।

সভাপতির বক্তব্যে নবীন আহমেদ বলেন, এক আবরার, নুসরাতদের হত্যা করে গোটা ছাত্র সমাজের কন্ঠকে রোধ করা যায় না। বিচারহীনতার সংস্কৃতি ও দুর্নীতি-ধর্ষণ প্রতিরোধে স্কুল-কলেজ, পাড়া-মহল্লায় সর্বত্র সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

জেলা শাখার সদস্য মোঃ জাবেরের সঞ্চালনায় সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, গণসংহতি আন্দোলন জেলা আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলু, ছাত্র ফেডারেশন জেলা শাখার অর্থ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, ঝালকাঠী জেলা সংগঠক মোঃ তুফান হোসেন, পিরোজপুর জেলার সংগঠক মোঃ মারুফ আহমেদ, সরকারি পলিটেকনিক শাখার সংগঠক সাকিবুল ইসলাম সাফিন প্রমুখ।

সমাবেশে দুর্নীতি ও ধর্ষণ বিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সমবেত কন্ঠে শপথ বাক্য পাঠ করা হয়।

সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি মিছিল বের হয়ে নগরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে অশ্বিনীকুমার হল চত্ত্বরে এসে শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD