শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
অর্ধশত চোরাই মোবাইলসহ আটক ‍যুবক

অর্ধশত চোরাই মোবাইলসহ আটক ‍যুবক

Sharing is caring!

বরিশালের এয়ারপোর্ট থানাধীন সাতমাইল এলাকায় অভিযান চালিয়ে অর্ধশত চোরাই মোবাইলসহ এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

বুধবার (৩০ অক্টোবর) দুপুরে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই মোঃ দেলোয়ার হোসেন-পিপিএম তার সঙ্গীয় ফোর্সসহ সাতমাইলের ক্যাডেট কলেজ বাজার মসজিদ সংলগ্ন আসামীর বসতঘরে অভিযান চালায়।

আটক আব্দুল্লাহ আল মাহমুদ রাসেল বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনয়িনের পাংশা এলাকার আঃ রাজ্জাক হাওলাদারের ছেলে।

আটকের সময় তার কাছ থেকে বিভিন্ন কোম্পানির ৫৭ টি চোরাই মোবাইল সেট ও ২০ টি মোবাইল চার্জার উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ লাখ টাকা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD