শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
বরিশালে কৃষক লীগের বর্ধিত সভা

বরিশালে কৃষক লীগের বর্ধিত সভা

Sharing is caring!

আগামী ৬ নভেম্বর কৃষক লীগের জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলন উপলক্ষে বরিশালে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বেলা ১২টায় নগরীর সোহেল চত্বর রোডস্থ জেলা ও মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা কৃষকলীগের আয়োজনে এই বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও মেহেন্দিগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মুনসুর আহমেদ।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন, কৃষকলীগ জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম গিয়াস। এসময় আরো উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারন সম্পাদক শেখ মিজানুর রহমান সহ অন্যান্যরা।

বর্ধিত সভায় বক্তারা বলেন, আব্দুর রব সেরনিয়াবাত এর আদর্শে গড়া এই কৃষকলীগ। তাই দলকে তার লক্ষে পৌছাতে হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে একত্রিত হয়ে কাজ করতে হবে। তারা প্রধানমন্ত্রীর শুদ্ধি অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, দেশ আজ উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনা শুধু বাংলাদেশে নয় সারা বিশ্বে তার সুনাম রয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নকে বাস্তবায়ন করতে লড়াই করে যাচ্ছেন। তাই দলের ভেতরে যারা দূর্নীতিগ্রস্থ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করছেন। নেতাকর্মীরা বলেন, আগামীতে কমিটি গঠনের জন্য কোন এমপি’র কথা নয় নেত্রী যাদের বলবেন তারাই আসবে। এসময় সম্মেলন সফল করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান বক্তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD