মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পুলিশ এখন জনগণের বন্ধু : আবুল হাসানাত আবদুল্লাহ

পুলিশ এখন জনগণের বন্ধু : আবুল হাসানাত আবদুল্লাহ

Sharing is caring!

বরিশালে পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন কমিটির আহবায়ক (মন্ত্রী) ও বরিশাল জেলার গৌরনদী-আগৈলঝাড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ্ বলেছেন, বাংলাদেশে যে নেতার জন্ম নাহলে এদেশ স্বাধীনতার আলো দেখতে পেত কিনা না নিয়ে সন্দ্রেহ থেকে যেত। আমরা আজ জাতীর জনক বঙ্গবন্ধুর জন্য একটি লাল পতাকার মানচিত্রসহ স্বাধীন সার্বভৌমত্ব দেশে পেয়েছি। ১৫ই আগস্ট রাতে কতিপয় ঘাতক সেনারা বঙ্গবন্ধুর পরিবারসহ জাতীয় চার নেতাকে হত্যা করে বঙ্গবন্ধুর সোনার বাংলার অগ্রযাত্রা থামিয়ে দিয়ে ছিল।

তিনি বলেন, কমিউনিটি পুলিশ হচ্ছে জনগনের বন্ধনের বন্ধু জনগন ও পুলিশকে সাথে নিয়েই সমাজের অপরাধ মুক্ত পরিবেশ তৈরী করতে হবে। যার কারণে পুলিশ এখন জনগণের বন্ধু। পুলিশ ছাড়া কোন দেশ চলতে পারে না। আমাদের দেশের পুলিশ অনেক সাহসীতার পরিচয় দিয়ে অনেক অপরাধমূলক কাজ ধ্বংশ করে দেয়ার পরিচয় দিয়েছে। আবুল হাসানাত আব্দুল্লাহ বলেন, আমাদের দেশের পুলিশ বিদেশের শান্তি মিশনে গিয়ে তাদের শান্তি ফিরিয়ে দেয়ার ভূমিকা পালন করছে। তেমনি আমাদের সমাজের শান্তি ফিরিয়ে আনতে জোড়ালো ভূমিকা পালন করার আহবান জানান তিনি।

“পুলিশই জনতা জনতাই পুলিশ” “পুলিশের সঙ্গে কাজ করি মাদক-জঙ্গি-সন্ত্রাসমুক্ত দেশ গড়ি” কমিউিনিটি পুলিশিং ডে উদযাপন উপলক্ষে সমাবেশ, র‌্যালি ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তত্বে তিনি এসব কথা বলেন।

শনিবার সকাল ১০টায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের আয়োজনে ও (বিএমপি) পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ডে সমাবেশে বিশেষ অতিথি পানি সম্পদ প্রতি মন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক শামীম বলেন, আমরা সঠিকভাবে পুলিশ ও জনতা দায়ীত্ব পালন করি তাহলে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নে পৌছাতে সময় লাগবে না।

তিনি বলেন, যেদেশে আইন শৃঙ্খলা নেই সেদেশ উন্নয়নশীল হতে পারে না। আমরা বিশ্বাস করি পুলিশের এধারা অব্যহত রাখা হলে আমরা ৪১ সালের পূবেই একটি উন্নয়ন রোল মডেলের দেশে পা রাখতে পারব। তাই তিনি সকলকে ছোট খাট ভুল বুজাবুঝির অবসান ঘটিয়ে একত্রে কাজ করার জন্য সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে আরো বিশেষ অতিথি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, বরিশাল নগরসহ সমাজের শান্তি ও আইন শৃঙ্খলা পরিবেশ ভাল রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সর্বত্মক তার পক্ষ থেকে সহযোগীতা অব্যাহত থাকবে। সমাবেশে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি মীর শহিদুল ইসলাম।

এছাড়া আরো বক্তব্য রাখেন বরিশাল র‌্যাব-৮ এর সিও অতিরিক্ত ডিআইজি আতিকা ইসলাম, বিএমপি উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোয়াজ্জেম হোসেন ভূইয়া, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোক্তার হোসেন, জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমান, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সাইদুর রহমান রিন্টু প্রমুখ।

পরে চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগীতায় অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এর পূর্বে সকাল ১০ টায় সার্কিট হাউজ প্রাঙ্গন এলাকায় বেলুন ও ফেস্টুন উড়িয়ে কমিউনিটি পুলিশিং ডে কর্মসূচির উদ্ধোধন করা হয়। পড়ে নগরীতে বেড় করা হয় এক বর্ণাঢ্য র‌্যালি। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থল বঙ্গবন্ধু উদ্যানে গিয়ে শেষ হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD