মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মেহেন্দিগঞ্জে জেএমবির দাওয়াতি শাখার সদস্য আটক

মেহেন্দিগঞ্জে জেএমবির দাওয়াতি শাখার সদস্য আটক

Sharing is caring!

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে তরিকুল ইসলাম মিসকাত (২৩) নামে নিষিদ্ধঘোষিত জঙ্গিসংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দাওয়াতি শাখার এক সক্রিয় সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

তরিকুল ইসলাম মিসকাত উপজেলার পাতারহাটের চর হোগলা এলাকার মো. আলম খানের ছেলে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে র‌্যাব-৮ এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, তরিকুল ইসলাম মিসকাত মেহেন্দিগঞ্জ থেকে ২০১২ ও ২০১৪ সালে এসএসসি এবং এইচএসসি পাস করেন। তিনি ২০১৪ সালে বরিশাল শহরের স্থানীয় কলেজে অনার্সে ভর্তি হন। বরিশালে পড়াশোনা চলাকালীন সময়ে তিনি কতিপয় উগ্রপন্থিদের সঙ্গে মেলামেশা শুরু করেন এবং তাদের কর্মকাণ্ডে অনুপ্রাণিত হন।

মূলত উগ্রপন্থি মতবাদ দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার জন্য সদস্যের সঙ্গে গোপনে বিভিন্ন মিটিং এ সক্রিয় অংশগ্রহন করেন তরিকুল ইসলাম। তিনি জেএমবির দাওয়াতি শাখার সক্রিয় সদস্য। দাওয়াতি কাজ পরিচালনার জন্য তিনি বরিশালের বিভিন্ন স্থানে গমন ও বর্তমানে উগ্রপন্থি কর্মকাণ্ড নতুনভাবে গুছিয়ে আনতে পরিকল্পনা মোতাবেক কাজ করে আসছিলেন। তার কাছ থেকে উগ্রপন্থি বই এবং লিফলেট উদ্ধার করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD